shono
Advertisement

Breaking News

Iran Man

'আমেরিকাই পারে মুক্তি দিতে, হামলা চালান', ভিডিওবার্তায় ট্রাম্পকে আর্জি জানিয়ে 'আত্মঘাতী' ইরানের যুবক

ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অস্বস্তি বাড়ালেন ইরানের এক যুবক।
Published By: Kishore GhoshPosted: 02:36 PM Feb 10, 2026Updated: 03:46 PM Feb 10, 2026

ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অস্বস্তি বাড়ালেন ইরানের এক যুবক। একটি ভিডিওবার্তায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) আমেরিকার কাছে খামেনেইয়ের হাত থেকে ইরানিদের মুক্তি দেওয়ার আর্জি জানিয়ে আত্মঘাতী হলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যুবকের ভিডিওবার্তা, "কোনও আলোচনা বা সমঝোতা নয়, সরাসরি হামলা চালান ইরানে।"

Advertisement

ইরানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পকে ভিডিওবার্তা দিয়ে আত্মঘাতী হওয়া যুবকের নাম পৌরিয়া হামিদি। তিনি বুশেহরের বাসিন্দা। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হাত থেকে ইরানিদের মুক্তি দেওয়ার জন্য আমেরিকার কাছে আর্জি জানিয়েছেন হামিদি। যুবকের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধের চেয়েও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে, সাম্প্রতিক খামনেই বিরোধী বিক্ষোভে। ট্রাম্পকে উদ্দেশ্য করে হামিদি বার্তা দিয়েছেন, "আপনার কাছে যখন এই ভিডিও পৌঁছাবে, তখন হয়তো এই দুনিয়ায় আমি থাকব না। যোগ করেন, "দেশের জন্য নিজেকে উৎসর্গ করছি। আমার দেশকে মুক্ত করুন। কোনও আলোচনা বা সমঝোতা নয়, সরাসরি হামলা চালান ইরানে।"

ট্রাম্প যেভাবে ইরানের প্রতিবাদীদের পাশে দাঁড়িয়েছেন, তার ফলে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আস্থা বেড়েছে বলে জানিয়েছেন হামিদি।

প্রসঙ্গত, ইরানে কট্টরপন্থী খামেনেই প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশজুড়ে। প্রতিবাদীদের উপর মধ্যযুগীয় দমন-পীড়নের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এমনকী বিক্ষোভকারীদের নির্বিচারে গুলি করে মারা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যে কয়েক হাজার প্রতিবাদীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে খামেনেইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প যেভাবে ইরানের প্রতিবাদীদের পাশে দাঁড়িয়েছেন, তার ফলে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আস্থা বেড়েছে বলে জানিয়েছেন হামিদি। আরও জানিয়েছেন, এই নারকীয় পরিস্থিতি থেকে একমাত্র আমেরিকাই পারে মুক্তি দিতে। ট্রাম্পের প্রতি আস্থা এবং বিশ্বাসের বার্তা দিয়ে ভিডিওটি শেষ করেন হামিদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement