shono
Advertisement
Baba Siddique

বাবা সিদ্দিকি খুনে কানাডা থেকে আটক ‘মূলচক্রী’ জিশান, দেশে ফেরাতে তৎপর মুম্বই পুলিশ

জিশানকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 07:13 PM Jun 12, 2025Updated: 10:28 PM Jun 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও এনসিপির প্রাক্তন নেতা বাবা সিদ্দিকির খুনের ঘটনায় মাস্টারমাইন্ড হিসাবে অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করেছে পুলিশ। মুম্বই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার ও কুখ্যাত সুপারি কিলার জিশানকে আটক করা হয়। আটক জিশানকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে মুম্বই পুলিশের শীর্ষকর্তারা ইতিমধ্যে কানাডা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে জিশানকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Advertisement

২০২৩ সালের ১২ অক্টোবর রাতে দলীয় কার্যালয়ের সামনে দশেরা উৎসব পালনের সময় গলিতে ঝাঁজরা করে দেওয়া হয় মুম্বইয়ের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেশ জনপ্রিয় নেতা ছিলেন। উৎসবের মরশুমে এহেন হত্যাকাণ্ড তোলপাড় ফেলে গোটা রাজ্যে। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক না কি ব্যবসায়িক বিরোধ ছিল, তা নিয়ে তখন ধোঁয়াশা দেখা দেয়। তদন্তে উঠে আসে, ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কুখ্যাত অপরাধী জিশান আখতার ও লরেন্স বিষ্ণোই গ্যাং। জানা গিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী জিশান, একইসঙ্গে পুণের অপরাধজগতের আলোচিত নাম সৌরভ মহাকালের হয়ে কাজ করতেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবা সিদ্দিকির খুনের ঘটনায় মাস্টারমাইন্ড হিসাবে অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করেছে পুলিশ।
  • মুম্বই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার ও কুখ্যাত সুপারি কিলার জিশানকে আটক করা হয়।
  • আটক জিশানকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে মুম্বই পুলিশের শীর্ষকর্তারা ইতিমধ্যে কানাডা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
Advertisement