shono
Advertisement

Breaking News

ধর্ষণের শিকার তিন শিশু, হাতেনাতে ধরা পড়ল মাদ্রাসা প্রধান

সন্ত্রস্ত পড়ুয়াদের অভিভাবকরা।
Posted: 05:57 PM May 16, 2018Updated: 06:12 PM May 16, 2018

সুকুমার সরকার, ঢাকা: তিন শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসার প্রধান। ঘটনাটি মাগুরা জেলার মোহম্মদপুরের। অভিযোগ, ভয় দেখিয়ে দিনের পর দিন ওই তিন শিশুর উপর যৌন লালসা চরিতার্থ করছিল অভিযুক্ত হাফেজ আলাউদ্দিন (৩০)। মাদ্রাসার কয়েকজন পড়ুয়া বিষয়টি অভিভাবকদের জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

Advertisement

[নাবালিকাকে যৌন নিগ্রহ, পালাতে গিয়ে পাকড়াও মদ্যপ যুবক]

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আলাউদ্দিনকে। দ্রুত ঘটনাটির তদন্ত করা হচ্ছে। আপাতত মাগুরা থানায় রাখা হয়েছে অভিযুক্তকে। অভিভাবকদের অভিযোগ, রাতে নিজের ঘরে শিশুদের একে একে ডেকে পাঠাতো আলাউদ্দিন। তারপর চলত যৌন নির্যাতন। এভাবে দিনের পর দিন লালসা মিটিয়েছে সে। এসব কথা বাড়িতে জানালে মুখ থেকে রক্ত বেরোবে বলে সরল শিশুদের ভয় দেখাত অভিযুক্ত। এভাবেই কুকর্ম চালাত সে। তবে সোমবার অভিযুক্তের ঘরে যাওয়ার সময় ওই শিশুদের দেখে ফেলে কয়েকজন পড়ুয়া। সঙ্গে সঙ্গেই স্থানীয়দের খবর দেয় তারা। হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। খোদ মাদ্রাসার ভিতর এহেন কাণ্ডে রীতিমতো সন্ত্রস্ত পড়ুয়াদের অভিভাবকরাও। মাগুরা থানার পুলিশ আধিকারিক মহম্মদ রেজওয়ান জানান, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে মাদ্রাসা প্রধানকে সদর থানায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[সরকারি ডিপোতে থাকবে বেসরকারি বাসও, যানজট এড়াতে পদক্ষেপ পরিবহণ দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার