সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগেও ব্যাঙ্কে কাজ করতেন। ঘণ্টার পর ঘণ্টা হিসেবের খাতায় মাথা গুঁজে পড়ে থাকতেন। নিজের দিকে, নিজের পরিবারের দিকে তাকানোর কোনও সময় ছিল না। কিন্তু আজ তাঁর দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। তাঁর শরীরের সৌন্দর্যে মুগ্ধ বড় বড় ফটোগ্রাফাররা। এখন তিনি বিশ্বের প্রসিদ্ধ বিকিনি মডেল সিয়েরা মার্চেন্ট।
[লিঙ্গ পরিবর্তন করে দেশের সেরা মডেল হওয়ার দৌড়ে গৌরী]
এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে সিয়েরার। ছেলে হওয়ার পরই তিনি সিদ্ধান্ত নেন অন্য কিছু করবেন জীবনে যাতে কাজের পাশাপাশি ছেলে-মেয়েদেরও সময় দিতে পারেন। এমন সময়ই খবরের কাগজে একটি সুন্দরী প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখতে পান সিয়েরা। ছেলের তখন মাত্র চার মাস বয়স। কিন্তু ২৬ বছরের মহিলা ঠিক করেই নেন এ সুযোগ তিনি যেভাবেই হোক কাজে লাগাবেন।
চার মাসের সময় পেয়েছিলেন সিয়েরা। এর মধ্যেই ট্রেনিং নিয়ে নিজেকে গড়ে তোলেন। প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন তিনি। কিন্তু এটাই ছিল তাঁর কেরিয়ারের কিক স্টার্ট। একের পর এক মডেলিংয়ের অফার পেতে থাকেন তিনি। ধীরে ধীরে ক্যামেরার সামনে পোক্ত হয়ে ওঠেন।
[এষা গুপ্তার পর এবার অন্তর্বাসে তাক লাগালেন এই অভিনেত্রী]
এখন মডেলিংয়ের জগতে সিয়েরার চাহিদা তুঙ্গে। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকে বড় বড় বিজ্ঞাপন সংস্থাগুলি। চুটিয়ে কাজও করছেন প্রাক্তন এই ব্যাঙ্ককর্মী। তবে এর মধ্যে থেকে পরিবারের জন্যও সময় বের করে নেন। ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটান। উপভোগ করেন স্বামীর সঙ্গ। সবচেয়ে বেশি উপভোগ করেন ক্যামেরার সামনে পোজ দেওয়াটা।
[ফাস্টফুডের দোকানের ভিতরই উদ্দাম যৌনক্রিয়া যুগলের, তারপর…]
The post ব্যাঙ্ককর্মী থেকে বিকিনি মডেল হয়ে তাক লাগালেন এই মহিলা appeared first on Sangbad Pratidin.
