shono
Advertisement

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডনের টিউব রেল, আহত বহু

ব্রিটেনের উপর ফের সন্ত্রাসের কালো ছায়া। The post ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডনের টিউব রেল, আহত বহু appeared first on Sangbad Pratidin.
Posted: 02:01 PM Sep 15, 2017Updated: 08:52 AM Sep 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের টিউব রেলে বিস্ফোরণ। বিস্ফোরণে ও হুড়োহুড়িতে আহত হয়েছেন প্রায় ২০ জন। শুক্রবার সকাল ৮.২০ নাগাদ এই বিস্ফোরণে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ-পশ্চিম লন্ডনের পারসন্স  মেট্রো স্টেশনে বিস্ফোরণের খবর মিলেছে।

Advertisement

একটি সাদা কৌটো থেকে বিস্ফোরণ হয় বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিকভাবে জঙ্গি হানা বলেই মনে করা হচ্ছে। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা দল। পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। যাত্রীদের উদ্ধার করেন প্রায় ৫০ জন দমকল কর্মী।

যাত্রীদের মধ্যে কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। সন্দেহজনক সাদা কৌটোটি একটি প্লাস্টিকে মুড়ে রাখা ছিল বলে জানাচ্ছে পুলিশ। ট্রেন চলাচল আপাতত বন্ধ ওই লাইনে। অন্য পথ দিয়ে বের করা হয় যাত্রীদের।

এর আগে চলতি বছরেই একের পর এক সন্ত্রাসী হামলায় জর্জরিত হয়েছে ইংল্যান্ডের রাজধানী। ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে সন্ত্রাসীরা গাড়ি চালিয়ে বেশ কয়েকজনকে পিষে দিয়ে পার্লামেন্ট ভবনের সামনে হামলা চালায়। ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। তার কিছুদিন পরই ম্যানচেস্টারে পপস্টার আরিয়ানা গ্রান্দের কনসার্টে নাশকতা চালানো হয়। সেই ঘটনায় ২২ জন নিরীহ মানুষ প্রাণ হারান। মোটের উপর বেশ কিছু ঘটনায় সন্ত্রাসে বিদ্ধ ব্রিটেন। এবার লন্ডনের গর্ব ও ঐতিহ্য টিউব রেলে বিস্ফোরণ নিঃসন্দেহে ব্রিটেনের উপর সন্ত্রাসের কালো ছায়াকে আরেকবার প্রকট করে দিল।

The post ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডনের টিউব রেল, আহত বহু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার