shono
Advertisement
Donald Trump

হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে খুনের ছক! মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি

ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, নৈশভোজের মূল টেবিলে ট্রাম্প ছাড়াও রয়েছেন তাঁর স্ত্রী মেলানিয়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আচমকা সেখানে পরপর গুলি চলে। দ্রুত মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্যদের ঘিরে ফেলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের আধিকারিকরা।
Published By: Subhodeep MullickPosted: 08:18 AM Apr 26, 2026Updated: 09:58 AM Apr 26, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের খুনের ছক! এবার হোয়াইট হাউসের নৈশভোজে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালালেন এক যুবক। তবে মার্কিন প্রেসিডেন্টের কোনও আঘাত লাগেনি। দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ অন্যান্যরা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন ২ হাজার ৬০০ অতিথি। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। নৈশভোজের পর ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন সবাই। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালায় এক বন্দুকবাজ। সূত্রের খবর, মোট পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল। তারপরই হুলস্থুল পড়ে যায় সেখানে। প্রাণ বাঁচাতে অনেকেই টেবিলের নিচে লুকোনোর চেষ্টা করেন। আবার অনেকে আতঙ্কে ছুটে পালাতে থাকে। 

ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, নৈশভোজের মূল টেবিলে ট্রাম্প ছাড়াও রয়েছেন তাঁর স্ত্রী মেলানিয়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আচমকা সেখানে পরপর গুলি চলে। দ্রুত মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্যদের ঘিরে ফেলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের আধিকারিকরা। এরপর তাঁদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে শেষমেশ বন্দুকবাজকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সিক্রেট সার্ভিসের এক আধিকারিক। কিন্তু নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে ওই বন্দুকবাজ হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement