shono
Advertisement
Donald Trump

'তুমি আরও সুন্দরী হয়েছ', ইরান নিয়ে প্রশ্ন এড়াতে সঞ্চালিকার স্তুতি ট্রাম্পের

ইরানের সাধারণ মানুষের দুর্গতি নিয়ে প্রশ্নের উত্তর দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Biswadip DeyPosted: 07:07 PM Mar 27, 2026Updated: 07:50 PM Mar 27, 2026

যুদ্ধ চলছে পুরোদমে। তবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আছেন স্বমেজাজেই। ইরান নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়াতে সঞ্চালিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি! জানালেন, আগের চেয়েও ওই সঞ্চালিকা এখন আরও সুন্দরী হয়েছেন। পরে অবশ্য তিনি বিষয়ে ফিরলেন। কিন্তু ওই নির্দিষ্ট প্রশ্নটির কোনও উত্তর আর তাঁকে দিতে দেখা যায়নি।

Advertisement

জানা গিয়েছে, ফক্স নিউজের লাইভ ওই অনুষ্ঠানে ডানা পেরিনো নাম্নী সঞ্চালিকা ট্রাম্পের কাছে জানতে চান, ''আমার মনে হয়, এটা অত্যন্ত উদ্বেগজনক যে আমরা ইরানের কোনও মানুষের সম্পর্কে কিছু জানতে পারছি না। ওঁদের কি পানীয় জল আছে? এই মুহূর্তে কি ওঁদের কাছে খাবার আছে?'' তিনি বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় এই সংক্রান্ত তথ্য হাতে আসছে না। ফলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

ইরান নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়াতে সঞ্চালিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! জানালেন, আগের চেয়েও ওই সঞ্চালিকা এখন আরও সুন্দরী হয়েছেন। 

এমন প্রশ্নের উত্তর দিতে চাননি ট্রাম্প। বরং তিনি বলে ওঠেন, ''মনে পড়ে, তোমার সঙ্গে কয়েক বছর আগে আমি লাঞ্চ করেছিলাম ট্রাম্প টাওয়ারে? তুমি কিন্তু বদলাওনি। বরং আগের চেয়ে তোমাকে দেখতে আরও সুন্দর হয়েছে।'' বলার পরই তাঁর মন্তব্য, এমন ধরনের মন্তব্যে তাঁর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। তাঁকে বলতে শোনা যায়, ''আজকাল কোনও মহিলাকে সুন্দর বলারও অনুমতি থাকে না।'' এমন কথায় হাসির রোল ওঠে। তবে পরে ইরান সম্পর্কে মুখ খোলেন ট্রাম্প। বলেন, প্রাণের ভয়ে সেখানকার সাধারণ মানুষ কোনও ধরনের প্রতিবাদই করতে পারেন না।

এদিকে এদিনই সাময়িক সংঘর্ষ বিরতি পাঁচদিন থেকে বাড়িয়ে ১০ দিন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ, ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত (ইরানি সময়) ইরানে হামলা চালাবে না মার্কিন সেনা। মঙ্গলবার ট্রাম্প দাবি করেন, ইরান তাঁকে বিরাট উপহার পাঠিয়েছে। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা। আলোচনা সঠিক লোকেদের সঙ্গে চলছে বলেও জানান ট্রাম্প। এসবের মাঝেই সামনে এসেছে আমেরিকার ১৫ দফা শর্ত। কিন্তু ওই শর্ত ইরান মানবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement