shono
Advertisement
Donald Trump

'আবার বোমা ফেলব...' ইরানকে নতুন হুঁশিয়ারি 'যুদ্ধবাজ' ট্রাম্পের

সময়সীমা বেঁধে দিয়ে রণদামামা বাজিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে বিষোদগার করেছে ইরানও। 
Published By: Biswadip DeyPosted: 09:24 AM Apr 18, 2026Updated: 09:41 AM Apr 18, 2026

ফের যুদ্ধবিরতি নিয়ে বড় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, আগামী বুধবারের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে ফের তেহরানে বোমা ফেলবে মার্কিন বায়ুসেনা। যার অর্থ তিনি পরিষ্কার করে দিলেন, ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজাতে চলেছে আমেরিকা।

Advertisement

শুক্রবার মার্কিন বায়ুসেনার বিমানে অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। তখনই তাঁকে বলতে শোনা যায়, ''সম্ভবত আমি এটাকে আর সম্প্রসারিত করতে চাইব না। এবং ইরানের বন্দর যেমন থমকেই আছে, তেমনই রাখা হবে। যদি সেটাই থাকে তাহলে আমরা বোমা ফেলা শুরু করব আবার।''

ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, বুধবারের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে ফের তেহরানে বোমা ফেলবে মার্কিন বায়ুসেনা। যার অর্থ তিনি পরিষ্কার করে দিলেন, ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজাতে চলেছে আমেরিকা।

আগামী ২১ এপ্রিল শেষ হচ্ছে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ। তার আগের দিন অর্থাৎ ২০ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠক হবে বলে ইরানের এক আধিকারিক জানিয়েছেন। রবিবারই পাকিস্তানে পৌঁছে যাবে দুই পক্ষের প্রতিনিধি দল। গত ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠকে বসে দুই দেশ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ আলোচনায় বসেন। ২১ ঘন্টা ধরে আলোচনা চলে দু’পক্ষের মধ্যে। তবে তাতে কোনও ফল হয়নি। এবার সংঘর্ষবিরতির মেয়াদ ফুরনোর ঠিক আগের দিন আলোচনায় বসছে দুই দেশ। সমাধানসূত্র না মিললে আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলল ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি।

এদিকে ইরান যুদ্ধের জেরে মাসাধিক কাল যাবৎ অবরুদ্ধ ছিল হরমুজ প্রণালী। জ্বালানি সংকটে ভুগেছে গোটা পৃথিবী। এই পরিস্থিতিতে শুক্রবার হরমুজ সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা করে ইরান। এরপরই অদ্ভুত প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ!’ কিন্তু পরে আবার তিনি জানান, প্রণালী আমেরিকা বন্ধই রাখবে ,যতক্ষণ না শান্তি চুক্তি হচ্ছে।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে বিষোদগার করেছে ইরান। তাদের দাবি, ট্রাম্প যা যা দাবি করছেন সবই মিথ্যা। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের কলিবাফ বলেছেন, একঘণ্টার মধ্যে ট্রাম্প নাকি সাতটি দাবি করেছেন। যার সবই মিথ্যা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement