shono
Advertisement

মেয়েকে ধর্ষণ, ১৫০৩ বছরের কারাদণ্ড বাবার

বিশ্বের ইতিহাসে এমন দীর্ঘতম সাজার নজির আর নেই৷ The post মেয়েকে ধর্ষণ, ১৫০৩ বছরের কারাদণ্ড বাবার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:35 AM Oct 23, 2016Updated: 02:52 PM Jan 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ইতিহাসে এমন দীর্ঘতম সাজার নজির আর নেই৷ নিজের মেয়েকে ধর্ষণের অপরাধে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে ১৫০৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত৷

Advertisement

জানা যাচ্ছে, টানা প্রায় চার বছর ধরে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণ করত ওই ব্যক্তি৷ প্রথমে এক পারিবারিক বন্ধুর হাতে নিগ্রহের শিকার হয় মেয়েটি৷ কিন্তু বাড়িতে অভিযোগ জানাতে গিয়ে হিতে বিপরীত হয়৷ রক্ষা করার বদলে বাবাই হয়ে ওঠে ধর্ষক৷ দীর্ঘদিন বাবার অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি মেয়েটি৷ আর সে কারণেই চার বছর ধরে অত্যাচারিত হতে হয়েছে তাকে৷একটু বড় হতেই পুলিশের দ্বারস্থ হয় সে৷ অভিযোগ জানিয়ে সে বলে, বাবার হাতেই সপ্তাহে ২-৩ বার ধর্ষিতা হতে হয়েছে তাকে৷ এই ‘জঘন্য’ অপরাধের সাজা দিতে গিয়ে ওই ব্যক্তিকে সমাজের পক্ষে বিপজ্জনক আখ্যা দেন বিচারক৷ নিজের দোষ স্বীকারও করেনি ওই ব্যক্তি৷ নিজের অপরাধের জন্য কোনও অনুতাপও ছিল না তার৷ দোষ স্বীকার করলে ১৩ বছর বা ২২ বছরের কারাদণ্ড হতে পারে, এমন কথাও তাকে বলা হয়৷  কিন্তু সে কথায় কান দেয়নি ওই ব্যক্তি৷ আর তারপরই এই দীর্ঘতম কারাদণ্ডের সাজা শোনান বিচারক৷

The post মেয়েকে ধর্ষণ, ১৫০৩ বছরের কারাদণ্ড বাবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement