shono
Advertisement

ন্যাশনাল আর্কাইভ থেকে নিখোঁজ সত্যজিতের ‘পথের পাঁচালী’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত ও চারুলতা। না, সিনেপ্রেমী দেশবাসীর মনের মণিকোঠা থেকে তা হারায়নি। হারিয়েছে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া বা এনএফএআই থেকে। জানা যাচ্ছে, আর্কাইভের তত্ত্বাবধানে থাকা প্রায় ৫১,৫০০ ফিল্ম ক্যান খুঁজে পাওয়া যাচ্ছে না। যার মধ্যে সত্যজিতের সিনেমার পাশাপাশি রয়েছে আকিরা কুরোসাওয়া, গুরু দত্তের বিখ্যাত সিনেমাগুলিও। ন্যাশনাল আর্কাইভে […] The post ন্যাশনাল আর্কাইভ থেকে নিখোঁজ সত্যজিতের ‘পথের পাঁচালী’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:04 PM Sep 14, 2017Updated: 02:11 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত ও চারুলতা। না, সিনেপ্রেমী দেশবাসীর মনের মণিকোঠা থেকে তা হারায়নি। হারিয়েছে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া বা এনএফএআই থেকে। জানা যাচ্ছে, আর্কাইভের তত্ত্বাবধানে থাকা প্রায় ৫১,৫০০ ফিল্ম ক্যান খুঁজে পাওয়া যাচ্ছে না। যার মধ্যে সত্যজিতের সিনেমার পাশাপাশি রয়েছে আকিরা কুরোসাওয়া, গুরু দত্তের বিখ্যাত সিনেমাগুলিও।

Advertisement

ন্যাশনাল আর্কাইভে যে ফিল্ম ক্যানগুলি আছে, ২০১২ সালে পুণের একটি বেসরকারি সংস্থাকে সেগুলি বার কোডিংয়ের দায়িত্ব দেওয়া হয়। কাজ করতে গিয়ে ওই সংস্থা দেখে, যা নথিবদ্ধ হয়ে আছে, তা বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তথ্য জানার অধিকার আইনে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এ ব্যাপারে জানতে চেয়েছিল। উত্তরে জানা গিয়েছে, বহু ক্যানই নিখোঁজ। সেই নিখোঁজের তালিকায় রয়েছে সত্যজিতের বিখ্যাত সিনেমাগুলিও। রাজ কাপুর, গুরু দত্ত, মৃণাল সেনের কালজয়ী ছবিগুলিরও কোনও খোঁজ মিলছে না।

শুধু ভারতীয় চিত্রপরিচালকদের ছবিই নয়, ভিনদেশি ক্লাসিক ছবিরও কালেকশন ছিল। ছিল কুরোসাওয়া, পোলানাস্কি, আইজেনস্টাইনের মতো বিখ্যাত পরিচালকের বেশ কিছু ছবি, যেগুলির আর কোনও হদিশ মিলছে না। নির্বাক যুগের বেশ কিছু ছবিও নিখোঁজের তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া ঐতিহাসিক বেশ কিছু ঘটনার ফুটেজও পাওয়া যাচ্ছে না। মহাত্মা গান্ধীর প্যারিস সফর থেকে শুরু করে প্রাক স্বাধীনতা পর্বের বহু নির্দশন হারিয়ে গিয়েছে বলেও জানিয়েছে ওই সংস্থাটি। এছাড়া বেশ কিছু ক্যান মিলেছে, যেগুলি আবার আর্কাইভে নথিবদ্ধ নেই। কী করে এরকম ঐতিহ্যবাহী ছবি ও ফুটেজ হারিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

The post ন্যাশনাল আর্কাইভ থেকে নিখোঁজ সত্যজিতের ‘পথের পাঁচালী’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার