shono
Advertisement
Greta Thunberg

'এমন বদরাগী মেয়ে আরও দরকার', প্যারিসে পৌঁছে ট্রাম্পের খোঁচার জবাব গ্রেটার

বিশ্বখ্যাত পরিবেশকর্মী তরুণীকে ‘বদরাগী তরুণী’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Biswadip DeyPosted: 12:08 PM Jun 11, 2025Updated: 12:08 PM Jun 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে ‘বদরাগী তরুণী’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সম্বোধনের পালটা দিলেন গ্রেটা। বিশ্বখ্যাত পরিবেশকর্মী তরুণীকে ঢুকতে দেওয়া হয়নি গাজায়। ভূখণ্ডে প্রবেশের অনেক আগেই আটকে দেওয়া হয় তাঁদের নৌকা। এরপরই তাঁকে খোঁচা দিতে দেখা যায় ট্রাম্পকে। তারই 'জবাব' দিলেন তিনি।

Advertisement

ইতিমধ্যেই প্যারিসে পৌঁছেছেন গ্রেটা। আর সেখানে পৌঁছনোর পর তাঁকে বলতে শোনা যায়, ''আমার মনে এই পৃথিবীর আরও অনেক বদরাগী তরুণীর প্রয়োজন। বিশেষ করে এই মুহূর্তে যা চলছে! সেই পরিস্থিতিতে এটাই আমাদের ভীষণ প্রয়োজন।''

গ্রেটাকে ফিরিয়ে দেওয়ার পর ইজরায়েল খোঁচা দিয়েছিল সেলফি তুলতেই এসেছিলেন তিনি। এক্স হ্যান্ডলে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে গ্রেটাকে অভিযোগ করে বলতে শোনা গিয়েছে, তাঁকে কার্যতই ‘অপহরণ’ করেছিল ইজরায়েলি সেনা। সেই ভিডিওর প্রেক্ষিতে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”ও খুব অদ্ভুত মেয়ে। বদরাগী তরুণী। জানি না এই রাগ সত্যি রাগ কিনা- বিশ্বাস করা শক্ত আসলে… আমি দেখেছি কী হয়েছে। ও একেবারেই অদ্ভুত।” এবং তাঁর মানসিক চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য ট্রাম্পের। এবার তাঁকে পালটা দিলেন গ্রেটা।

আসলে ট্রাম্পের সঙ্গে তাঁর একটা বৈরিতা রয়েছে গত কয়েক বছর ধরেই। অনেকেরই মনে রয়েছে ২০১৯ সালের কথা। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের দিকে ‘আগুনে দৃষ্টি নিক্ষেপ’ করতে দেখা যায় গ্রেটাকে। জলবায়ু ইস্যুতে ট্রাম্প এবং বাকি বিশ্বনেতাদের কাঠগড়ায় তুলতে দেখা যায় তাঁকে। তবে সেই সময় ট্রাম্প প্রশংসাই করেছিলেন গ্রেটার। কিন্তু পরবর্তী সময়ে তিনিও কার্যতই খোঁচা দিয়েছেন ওই তরুণীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে ‘বদরাগী তরুণী’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সম্বোধনের পালটা দিলেন গ্রেটা।
  • ইতিমধ্যেই প্যারিসে পৌঁছেছেন বিশ্বখ্যাত তরুণী।
  • আর সেখানে পৌঁছনোর পর তাঁকে বলতে শোনা যায়, ''আমার মনে এই পৃথিবীর আরও অনেক বদরাগী তরুণীর প্রয়োজন।''
Advertisement