shono
Advertisement
El Mencho

কামের ফাঁদেই মৃত্যু মেক্সিকোর মাদক সম্রাটের! প্রেমিকার পথ ধরেই এল মেনচোর ডেরায় সেনা

Published By: Amit Kumar DasPosted: 11:53 AM Feb 24, 2026Updated: 01:38 PM Feb 24, 2026

প্রেমিকার সঙ্গে দেখা করাই কাল হল মেক্সিকোর মাদক সম্রাটের। গোপন অভিযান চালিয়ে সোমবার খতম করা হয়েছে নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মানচোকে (El Mencho)। তাঁর প্রেমিকার দৌলতেই বিরাট এই অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল মেক্সিকো সেনা। রিপোর্ট বলছে, মানচোর প্রেমিকার দেখানো পথেই মাদক মাফিয়ার গোপন ডেরায় প্রবেশ করেন সশস্ত্র যোদ্ধারা।

Advertisement

নিরাপত্তাবাহিনীর তরফে জানা যাচ্ছে, মোস্ট ওয়ান্টেড অপরাধী মানচোকে ধরতে এর আগে বহুবার অপারেশন চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। তবে প্রতিবারই পুলিশের চোখে ধুলো পালাতে সক্ষম হয় সে। যার জেরেই সোমবারের অভিযানে আঁটঘাট বেঁধে নামে সেনা। এল মানচোর প্রেমিকাকে খুঁজে বের করে তাঁর উপর ২৪ ঘণ্টার নজরদারি বসানো হয়। তাঁর গতিবিধি ট্র্যাক করতে শুরু করেন গোয়েন্দারা। সম্প্রতি মানচোর প্রেমিকা মেক্সিকোর জালিস্কোর রাজ্যের তাপালপা শহরে এসেছিলেন। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া বলেন, মানচোর বান্ধবীর এই সফরেই সতর্ক হয়ে যায় গোয়েন্দারা। খোঁজ খবর নিয়ে তাঁরা নিশ্চিত হন তাপালপা শহরের জঙ্গল লাগোয়া এক জায়গায় ঘাঁটি গেড়েছে দুষ্কৃতীদের দলটি।

এল মানচোর প্রেমিকাকে খুঁজে বের করে তাঁর উপর ২৪ ঘণ্টার নজরদারি বসানো হয়। তাঁর গতিবিধি ট্র্যাক করতে শুরু করেন গোয়েন্দারা। সম্প্রতি মানচোর প্রেমিকা মেক্সিকোর জালিস্কোর রাজ্যের তাপালপা শহরে এসেছিলেন।

সেইমতো গোটা এলাকায় কড়া নিরাপত্তা বসায় প্রশাসন। মানচোর প্রেমিকা এলাকা ছেড়ে চলে যাওয়ার পরদিনই শুরু হয় অভিযান। সেনার সঙ্গে দীর্ঘ গুলির লড়াই চলে মাদক কারবারিদের। সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হন মেনচো। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত এয়ারলিফট করে মেক্সিকো সিটিতে আনা হলেও পথেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, সেনার এই অভিযানে মাদক সম্রাটের পাশাপাশি মৃত্যু হয়েছে আরও ৪ জনের। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র, রকেট লঞ্চার এবং সাঁজোয়া যান। পাশাপাশি তিন সেনাকর্মীও গুরুতর জখম হন।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রক স্বীকার করেছে, এই নিখুঁত অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছে তাঁদের। এদিকে মাদক সম্রাটের মৃত্যুর পর কার্যত জ্বলছে মেক্সিকো। শোনা যাচ্ছে, দেশের পশ্চিম প্রান্তে মাদক পাচারকারীরা পথে নেমে হিংস্র প্রতিবাদে শামিল হয়েছেন। ইতিমধ্যেই মেক্সিকোর বিশেষ বাহিনির ২৫ জন সেনার মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি সাধারণ নাগরিক মিলিয়ে এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে অন্তত ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে উত্তপ্ত এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement