shono
Advertisement
Uorfi Javed

ইসলাম ত্যাগ করে 'ভরদ্বাজ' হলেন উরফি! বিতর্কের মুখে কী জবাব ইনফ্লুয়েন্সরের?

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় মিতা চৌধরী নামে জনৈক দাবি করেন, "উরফি জাভেদ আগে মুসলিম ছিলেন। বর্তমানে নিজের নাম বদলে রীতা ভরদ্বাজ হয়েছেন।"
Published By: Sandipta BhanjaPosted: 09:01 PM Jun 30, 2026Updated: 09:46 PM Jun 30, 2026

'ইসলাম আমাকে কী বহিষ্কার করবে! আমিই ধর্ম ত্যাগ করেছি...', ঘনিষ্ঠমহলে নাকি একথা জানিয়েই শোরগোল ফেলেন উরফি জাভেদ (Uorfi Javed)। শুধু তাই নয়, আচমকা এও রটে যায় যে, বিতর্কিত সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাকি ধর্মান্তরিত হওয়ার পর নিজের নাম-পদবী সবটাই বদলে ফেলেছেন। এমন খবর প্রকাশ্যে আসার পরই উরফিকে নিয়ে কার্যত গেল-গেল রব ওঠে! সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ।

Advertisement

'আজব' পোশাক পরার কারণে বার বারই বিতর্কে জড়িয়েছেন 'ওটিটি বিগ বস' খ্যাত অভিনেত্রী উরফি জাভেদ। নেটভুবনেও নানা সময়ে ট্রোল হতে হয়েছে তাঁকে। তবে এবার নিজের ফ্যাশন সেন্সের জন্য নয়, বরং ধর্ম পরিবর্তনের জেরে বিতর্কে জড়ালেন উরফি।
ঠিক কী ঘটেছে? সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় মিতা চৌধরী নামে জনৈক দাবি করেন, "উরফি জাভেদ আগে মুসলিম ছিলেন। বর্তমানে নিজের নাম বদলে রীতা ভরদ্বাজ হয়েছেন। অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করেছেন তিনি।" পাশাপাশি তিনি এও দাবি করেন যে, খোলামেলা পোশাক পরা ছাড়া উরফির আর কোনও প্রতিভা নেই। উদ্ভট ফ্যাশনের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি।" এহেন ভিডিও ভাইরাল হতেই ধর্মান্তরিত হওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় উরফিকে। তবে তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। পালটা মোক্ষম জবাব ছুড়েছেন নিজেকে 'প্রাক্তন সাংবাদিক' বলে দাবি করা ওই মহিলাকে।
উরফি সাফ জানান, "কীসব আজব লোক নিজেদের সাংবাদিক বলে দাবি করে! আন্টি, দয়া করে একটু পড়াশোনা করুন বা খোঁজখবর নিন। আমি কনোও দিনই আমার নাম বা ধর্ম পরিবর্তন করিনি। তাছাড়া, আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না। আর হ্যাঁ, আমি শুধু পোশাকের ক্ষেত্রেই 'নগ্ন' নই, কথাবার্তার ক্ষেত্রেও আমি 'নগ্ন'ই বা স্পষ্টভাষী বলতে পারেন। তবে আজ উত্তর দেওয়ার ইচ্ছে নেই। সমালোচনা করতে চাইলে করুন, কিন্তু মিথ্যে খবর ছড়াবেন না।" প্রসঙ্গত এর আগে এক সাক্ষাৎকারে উরফি জানিয়েছিলেন, "আমি কোনওদিন মুসলিম ছেলেকে বিয়ে করব না। আমি ইসলাম ধর্ম মানি না। নিজের জ্ঞান বাড়াতে নিয়মিত গীতা পাঠ করি। আমার বাবা ছিলেন ভীষণ রক্ষণশীল। আমার বয়স যখন মাত্র ১৭ তখন মা আর আমদের দুই বোনকে ছেড়ে চলে যান। হিন্দুধর্ম সম্বন্ধে জ্ঞানের পরিধি বিস্তার করতেই গীতা পাঠ করেছি। আমি নির্দিষ্ট কোনও ধর্মে বিশ্বাসী নই। তাই কোন ধর্মের মানুষ আমার প্রেমে পড়ল বা আমি কার সঙ্গে প্রেম করছি সেটা নিয়ে একদমই ভাবিত নই। আমার যাকে জীবনসঙ্গী হিসেবে ভালো লাগবে তাঁকেই বিয়ে করব।" সেখান থেকেই সম্ভবত ধর্ম বদলের খবর ছড়িয়ে পড়ে। তবে এবার ধোঁয়াশা সরালেন উরফি নিজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement