shono
Advertisement
Dubai airport

দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ল ইরানের ড্রোন, বন্ধ উড়ান, জনবসতিতেও হামলার ছক তেহরানের!

১৭ দিন ধরে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। দুবাই এবং দোহার বেশ কিছু জনবসতিপূর্ণ এলাকাতেও হামলা হতে পারে বলে অনুমান। সেখান থেকে আমজনতাকে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:30 AM Mar 16, 2026Updated: 10:09 AM Mar 16, 2026

১৭ দিন ধরে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। সোমবার ভোরবেলা ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়েছে দুবাই বিমানবন্দরে। দাউদাউ করে জ্বলছে বিমানবন্দরের একাংশ। তার জেরে দুবাইয়ে বিমান চলাচল পুরোপুরি বন্ধ। কেবল দুবাই বিমানবন্দর নয়, দুবাই এবং দোহার বেশ কিছু জনবসতিপূর্ণ এলাকাতেও হামলা হতে পারে বলে অনুমান। সেখান থেকে আমজনতাকে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে। এখনও পর্যন্ত দুবাইয়ে হতাহতের কোনও খবর। 

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুবাই বিমানবন্দরে একটি তেলের ট্যাঙ্কারে আছড়ে পড়েছে ড্রোন। যুদ্ধের শুরু থেকেই বারবার আক্রমণের মুখে পড়েছে দুবাই বিমানবন্দর। সোমবারও ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়ে সেখানে। সঙ্গে সঙ্গে আগুন নেভানো এবং আমজনতাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বিশেষ দল। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে দুবাইয়ের প্রশাসন।

আগামী দিনে দুবাই এবং দোহার আমজনতার উপরেও হামলা হতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে ইরান। রবিবার ইরানের জাতীয় টিভিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, জনবসতিপূর্ণ এলাকাগুলিতে গিয়ে আশ্রয় নিচ্ছে মার্কিন সেনা। তাই আমজনতার বসতি লক্ষ্য করে এবার আক্রমণ শানাতে চলেছে তেহরান। ওই এলাকাগুলিতে বসবাসকারী আমজনতাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের তরফে মানচিত্র প্রকাশ করে দেখানো হয়েছে, কোন এলাকাগুলিতে তারা আক্রমণ করবে। এই ঘোষণার পরেই সোমবার সকালে ইরানের ড্রোন আছড়ে পড়েছে দুবাই বিমানবন্দরে।

আগুনে জ্বলতে থাকা বিমানবন্দরের একাংশের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। একাধিক উড়ান সংস্থার তরফেও বার্তা দেওয়া হয়েছে, দুবাই বিমানবন্দরে উড়ান চলাচল সাময়িকভাবে বন্ধ। তাই বিমানবন্দর সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে কোচি থেকে একটি বিমান দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু সেটি ফিরে এসেছে কোচিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement