shono
Advertisement
PM Narendra Modi

খামেনেইয়ের শেষকৃত্যে মোদিকে আমন্ত্রণ! ট্রাম্পকে চটিয়ে ইরান যাবেন প্রধানমন্ত্রী?

গত ফেব্রুয়ারিতে খামেনেইয়ের মৃত্যুর পর ভারত শোকপ্রকাশ করে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লির ইরানি দূতাবাসে গিয়ে সরকারের পক্ষ থেকে শোকবার্তায় স্বাক্ষর করেন। ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সাংস্কৃতিক, কূটনৈতিক এবং সভ্যতাগত সম্পর্ক রয়েছে। যুদ্ধ আবহে মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
Published By: Subhodeep MullickPosted: 04:21 PM Jun 24, 2026Updated: 05:32 PM Jun 24, 2026

ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানাল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লিকে একটি আমন্ত্রণ পাঠিয়েছেন বলে খবর। কিন্তু কূটনীতির মারপ্যাঁচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করে কি ইরান যাবেন প্রধানমন্ত্রী? সেটাই এখন বড় প্রশ্ন। ভারত ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, রাশিয়া, চিন-সহ আরও কয়েকটি রাষ্ট্রকেও আমন্ত্রণ জানিয়েছে তেহরান।

Advertisement

গত ফেব্রুয়ারিতে খামেনেইয়ের মৃত্যুর পর ভারত শোকপ্রকাশ করে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লির ইরানি দূতাবাসে গিয়ে সরকারের পক্ষ থেকে শোকবার্তায় স্বাক্ষর করেন। ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সাংস্কৃতিক, কূটনৈতিক এবং সভ্যতাগত সম্পর্ক রয়েছে। যুদ্ধ আবহে মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ২০২৪ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিল নয়াদিল্লি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে মোদি ইরান যান কি না, সেটাই দেখার।

আগামী ৪ জুলাই খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় প্রক্রিয়া শুরু হবে। ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে তাঁকে সমাহিত করা হবে। ১০০ দিনেরও বেশি সময় পর সমাহিত করা হচ্ছে খামেনেইকে। ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল নিরাপত্তাজনিত উদ্বেগ। যা পরিস্থিতি ছিল তাতে বড় আকারের সমাবেশের আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছিল ইরানি কর্তৃপক্ষ। কারণ, জমায়েত হলে সেখানে হামলা চালাতে পারে ইজরায়েল কিংবা আমেরিকা। সেক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা থাকবে।

কিন্তু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সম্প্রতি আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মউ স্বাক্ষর করেছে তেহরান। সুতরাং হামলার আশঙ্কা এখন প্রায় নেই বললেই চলে। তবে ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের দেহ বর্তমানে কোথায় রয়েছে, তা নিয়ে তেহরানের তরফে কিছু জানানো হয়নি। যদিও দেহের অবস্থা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement