উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবার কি শান্ত হওয়ার পালা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথোপকথনে অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে। জাতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রাম্প সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে স্পষ্ট জানিয়েছেন, ‘এ বার এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।’ তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সই হতে পারে। সেটার একটি খসড়া প্রস্তুত।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে স্পষ্ট জানিয়েছেন, ‘এ বার এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।’ তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সই হতে পারে।
গত বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, "আমরা এইমাত্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি চমৎকার সমঝোতা করেছি।” তিনি সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতির খসড়া নথিপত্র চূড়ান্ত। যা আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে চুক্তি স্বাক্ষরিত হবে। চমকপ্রদভাবে এই যুদ্ধের তৃতীয় পক্ষ ইজরায়েল তখনও এ বিষয়ে কিছু জানতেন না। ওই সাংবাদিক বৈঠকের পর নাকি ট্রাম্প নেতানিয়াহুকে ফোনে জানান, ইরানের সঙ্গে চুক্তির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রাম্প নাকি নেতানিয়াহুকে ফোনে বলেন, "এটি একটি দুর্দান্ত চুক্তি এবং এ বার যুদ্ধের ইতি টানার সময়।" যদিও ইজরায়েল ট্রাম্পের ওই চুক্তি মানবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। ট্রাম্পের ওই ফোনালাপেও তাদের অবস্থান বদলের ইঙ্গিত মেলেনি।
এদিকে শুক্রবার তেহেরানও জানিয়ে দিয়েছে আলোচনার ক্ষেত্রে নিজেদের লক্ষ্মণরেখা ভেঙে কোনও আপস করবে না ইরান। ট্রাম্প যে 'চমৎকার সমঝোতা'-র বার্তা দিয়েছে সেটা যে তারা মানছে না তাও সাফ করে দিয়েছে ইরান। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, "ইরানের সঙ্গে যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। এ সপ্তাহের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হবে।” ট্রাম্প আরও বলেন, "চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে।” স্বস্তির খবর হল, ট্রাম্পের ওই বার্তার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম খানিকটা নিম্নমুখী।
