shono
Advertisement

Breaking News

দিল্লির উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর মালদ্বীপের

কেন এমন সিদ্ধান্ত? The post দিল্লির উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর মালদ্বীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:10 PM Jul 07, 2018Updated: 03:40 PM Jul 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সখ্যতা জমিয়ে প্রত্যেকদিনই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছে মালদ্বীপ৷ প্রথমে ভারতের দেওয়া সামরিক সাহায্য নাকচ করেছে তারা৷ এমনকী ভারতীয় সেনার কর্মীদের দেশ ছাড়া করারও হুমকি দিয়েছ ইয়ামিন সরকার ৷ ভারতকে টপকে সোজা পাকিস্তানকে নিজেদের দেশে তাপবিদ্যুৎ প্রকল্পে নিনিয়োগের  রাস্তা খুলে দিল মাল৷ যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দিল্লির দরবারে৷

Advertisement

[রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, আর্থিক প্যাকেজ ঘোষণা এডিবির]

জানা গিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানে গিয়েছিল মালদ্বীপ প্রশাসনের তাপবিদ্যুৎ উৎপাদন সংস্থা স্টেলকো-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল৷ তাদের প্রকল্পে ইসলামাবাদ যাতে বিনিয়োগ করতে পারে সেই সংক্রান্ত একটি মউ স্বাক্ষর করে এসেছেন তাঁরা৷ যাকে হালকা ভাবে নিতে নারাজ ভারত৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে তাঁদের দেশে ভারতকে পুলিশ অ্যাকাডেমি তৈরির অনুমতি দিচ্ছে না মালদ্বীপ প্রসাসন৷ কিন্তু তারা পাকিস্তানকে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি অনুমতি দিচ্ছে৷ এর থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের সঙ্গে কোনও রকমের সম্পর্ক রাখতে ইচ্ছুক নয় মাল৷

[গুহায় আটকে ১২ জন খুদে ফুটবলার, উদ্ধারে গিয়ে মৃত থাই নৌসেনার প্রাক্তন কর্মী]

তবে এই বিষয়েও বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে ধন্দ্ব৷ তাঁদের মতে, এতদিন ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধানে বিভিন্ন সময়ে চিনের কাছ থেকে সাহায্য নিয়ে এসেছে মালদ্বীপ৷ ফলে হঠাৎ করে কেন তারা পাকিস্তানের দিকে ঝুঁকল তা অনুমান করতে পারছেন না অনেকেই৷ তবে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন যে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করতেই বেশি আগ্রহী তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি৷

The post দিল্লির উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর মালদ্বীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement