shono
Advertisement
Iran

আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?

আইআরজিসি জানিয়েছে, শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ভাণ্ডারে হামলা চালিয় মার্কিন সেনা। নিশানা করা হয় উপকূলীয় রাডার কেন্দ্রগুলিকেও। তার জবাব দিতেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে অভিযান চালিয়েছে তেহরান।
Published By: Subhodeep MullickPosted: 09:25 AM Jun 28, 2026Updated: 09:25 AM Jun 28, 2026

আমেরিকার হামলার বদলা। ভারতীয় সময় রবিবার ভোরে কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ করল তেহরান। এমটাই জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার হয়েছে বলে খবর। গোটা ঘটনায় ফের অশান্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য।

Advertisement

আইআরজিসি জানিয়েছে, শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ভাণ্ডারে হামলা চালিয় মার্কিন সেনা। নিশানা করা হয় উপকূলীয় রাডার কেন্দ্রগুলিকেও। তার জবাব দিতেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে অভিযান চালিয়েছে তেহরান। তবে এই হামলা নিয়ে ওয়াশিংটন এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রু’ ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলিকে চিহ্নিত করেছে এবং সেগুলিকে ধ্বংস করেছে।

আইআরজিসি একটি বিবৃতিতে অভিযোগ করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমেরিকা। তাদের সতর্কবার্তা, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত মউ লঙ্ঘন করলে চলমান সমস্ত কূটনৈতিক প্রক্রিয়া থমকে যাবে। বিবৃতিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজ নিয়ম লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, শত্রুপক্ষের আগ্রাসনের বিরুদ্ধেও কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান।

গোটা ঘটনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, 'যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে ইরানে ফের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনা। ওদের শিক্ষা হবে না। যদি তারা এভাবেই আচরণ করে, তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement