ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খারাপ খবর! প্রকাশিত হতে চলেছে এপস্টাইন ফাইলসের হারিয়ে যাওয়া প্রায় পঞ্চাশ হাজার নথি। মার্কিন ন্যায় বিভাগের সূত্রের দাবি, সব মিলিয়ে ৪৭ হাজার ৬৩৫টি ফাইল প্রকাশিত হবে। এর মধ্যে রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগও। এই সপ্তাহের শেষেই নথিগুলি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। গত ফেব্রুয়ারিতেই শোনা যায়, এফবিআই-এর এপস্টেইন ফাইল সেই সংক্রান্ত নথিতে ট্রাম্পের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের তথ্য উধাও হয়ে গিয়েছে। সেই 'উধাও' নথিই এবার প্রকাশ্যে আসতে চলেছে।
জানা গিয়েছে, এপস্টাইন ফাইল সম্পর্কিত মোট ৬ লক্ষ নথি রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩ লক্ষ নথি প্রকাশ করা হয়েছে। আদালতের আদেশের পরে এবার বিচার বিভাগকে বাকি ৩ লক্ষ নথিও প্রকাশ করতে হবে। তার মধ্যেই প্রায় ৫০,০০০ নথি প্রকাশিত হতে চলেছে। এর মধ্যে অন্যতম একটি এফবিআই সাক্ষাৎকারের সারসংক্ষেপ। এর মধ্যে রয়েছে ২০১৯ সালে ট্রাম্প ও এপস্টেইনের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ। এক মহিলা দাবি করেছিলেন, আটের দশকে তিনি কিশোরী থাকা অবস্থাতেই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ওই দু'জন। তবে ওই অভিযোগের ভিত্তিতে যে নথি রয়েছে তা যাচাই করা নেই। ঠিক আর আগে জানুয়ারি মাসে এপস্টেইন ফাইলে যেভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ ছিল, তেমনই।
এপস্টাইন ফাইল সম্পর্কিত মোট ৬ লক্ষ নথি রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩ লক্ষ নথি প্রকাশ করা হয়েছে। আদালতের আদেশের পরে এবার বিচার বিভাগকে বাকি ৩ লক্ষ নথিও প্রকাশ করতে হবে।
ট্রাম্প বারবারই তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগগুলি অস্বীকার করেছেন। জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে অতীতে বন্ধুত্ব থাকলেও যৌন অপরাধের সঙ্গে কোনও যোগ ছিল না তাঁর। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরেও মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইট থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল কুখ্যাত এপস্টেইন সম্পর্কিত ১৬টি ফাইল! যার মধ্যে ট্রাম্পের ছবি-সহ একটি ফাইলও ছিল বলে খবর। ঘটনাচক্রে, ঠিক তার আগের দিনই এপস্টেইন ফাইলের কিছু অংশ প্রকাশ করেছিল মার্কিন বিচার বিভাগ।
