shono
Advertisement
Donald Trump

খুন হবেন ট্রাম্প! যুদ্ধের ঝাঁজ বাড়তেই ইরানি ধর্মগুরুর হুমকি, ‘ওঁর রক্ত ঝরাতে হবে’

Middle East War: ষষ্ঠ দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান।
Published By: Subhodeep MullickPosted: 04:35 PM Mar 05, 2026Updated: 05:47 PM Mar 05, 2026

ইরান যুদ্ধে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। যতদিন যাচ্ছে যুদ্ধের ঝাঁজ ততই বাড়ছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দিলেন ইরানের ধর্মগুরু আয়াতোল্লা আবদুল্লা জাভাদি আমোলি। বললেন, “এবার ট্রাম্পের রক্ত ঝরাতে হবে।” একইসঙ্গে ইজরায়েলের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যমে একটি বিবৃতিতে আমোলি বলেন, “বর্তমানে আমরা এক বিরাট পরীক্ষার দ্বারপ্রান্তে। আমাদের ঐক্যকে রক্ষা করতে হবে। তাই জন্য আমাদের এখন সতর্ক থাকতে হবে।” আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে হিংসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ট্রাম্প এবং ইহুদিদের রক্ত ঝরাতে হবে। অত্যাচারী আমেরিকার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রয়েছে।”

প্রসঙ্গত, ষষ্ঠ দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement