সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণগুলি ক্রমশ বদলাচ্ছে। বদলাচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলিও। কিন্তু তাতে হিন্দু রোহিঙ্গাদের উপর নির্যাতন অবশ্য কমছে না। এবার এ নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মং ওয়াই। তাঁর দাবি, কোনও কোনও প্রতিবেশী দেশের উসকানিতেই রোহিঙ্গা জঙ্গিদের হাতে মৃত্যু হচ্ছে হিন্দুদের।
[ ত্রাণশিবিরে সিঁদুর মুছে নমাজ পড়তে বাধ্য হচ্ছেন হিন্দু রোহিঙ্গা মহিলারা ]
রোহিঙ্গা সমস্যা শুধু মুসলমানদের নয়। জঙ্গি গোষ্ঠীগুলি যদিও এটিকে ইসলাম ধর্মাবলম্বীদের সংকট হিসেবে বিশ্বে তুলে ধরতে চাইছে, কিন্তু গণহত্যার শিকার হচ্ছেন হিন্দুরাও। মায়ানমারের এক গ্রামে অসংখ্য হিন্দু রোহিঙ্গার লাশ মিলিছে। এরপরই বাংলাদেশে পালিয়ে আসা হিন্দু রোহিঙ্গারা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তাঁদের দাবি, জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হচ্ছে হিন্দুদের। কালো কাপড়ে মুখ ঢাকা একদল মানুষ তাঁদের জঙ্গলে তুলে নিয়ে গিয়ে প্রাণের ভয় দেখাচ্ছে। মহিলাদের সিঁদুর মুছিয়ে, শাঁখা পলা ভেঙে দেওয়া হচ্ছে। জোর করে নমাজ পড়ানো হচ্ছে। ত্রাণশিবিরের মধ্যেই এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে শিউরে উঠেছে বিশ্ববাসী। অভিযোগের তির মুসলিম রোহিঙ্গা জঙ্গিদের দিকেই। এবার সে নিয়েই সরব হলেন ভারতে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত। তাঁর দাবি, প্রতিবেশী দেশের উসকানিতেই এ কাজ করে চলেছে জঙ্গিরা। আরাকান সালভেশন আর্মির সদস্যদের তুলোধোনা করে তিনি বলেন, ‘ওরা জঙ্গি। ওরা সাধারণ মানুষ নয়, পাগল ও অসুস্থ।’ তবে প্রতিবেশী দেশের দিকে ইঙ্গিত করে রোহিঙ্গা সমস্যায় নতুন মাত্রা যোগ করলেন তিনি।
[ মৌলবাদীদের নিশানায় দুর্গাপুজো, তাণ্ডব চালিয়ে মাথা কাটা হল প্রতিমার ]
The post প্রতিবেশী দেশের উসকানিতেই রোহিঙ্গা জঙ্গিদের হাতে মৃত্যু হিন্দুদের! appeared first on Sangbad Pratidin.
