shono
Advertisement
Green Card

এইচওয়ানবি ভিসাধারীদের জন্য আরও সহজ গ্রিন কার্ড! আমেরিকায় আসছে নয়া বিল, উচ্ছ্বসিত ভারতীয়রা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিবাসীদের বিরুদ্ধে সরব। আমেরিকা শুধুই আমেরিকানদের জন্য, এমনই সওয়াল করে আসছেন তিনি। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীনও এরই পক্ষে সওয়াল করেছেন ট্রাম্প।
Published By: Subhodeep MullickPosted: 01:24 PM Jul 30, 2026Updated: 01:38 PM Jul 30, 2026

এইচওয়ানবি ভিসা যদি পকেটে থাকে তাহলে গ্রিন কার্ড পাওয়ার রাস্তা সহজতর হয়ে যাবে। নয়া মার্কিন বিল এমনই প্রস্তাব করেছে। ১৯২৯ সালের মার্কিন অভিবাসন বিলে বদল আনার পথে মার্কিন সেনেট। যে সমস্ত অভিবাসী মার্কিন ভূমে অন্তত সাত বছর বাস করেছেন এমন মানুষদেরই গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছে।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিবাসীদের বিরুদ্ধে সরব। আমেরিকা শুধুই আমেরিকানদের জন্য, এমনই সওয়াল করে আসছেন তিনি। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীনও এরই পক্ষে সওয়াল করেছেন ট্রাম্প। পরবর্তীতে ফিরে আসার পরেও অভিবাসী বিতাড়নই সব চেয়ে বড় লক্ষ্য তাঁর। এমনকী, মার্কিন মুলুকে বিদেশি কর্মীদের জন্য ভিসার মূল্যও এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছেন তিনি। যার জেরে বড় সমস্যার মুখে পড়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের একটা বড় অংশ। কারণ, ভারত থেকে বিপুল সংখ্যক কর্মী উড়িয়ে সে দেশে নিয়ে যায় মার্কিন সংস্থাগুলি।

কিন্তু ভিসা ফি বিপুল হারে বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। এবার তাঁদের জন্য কিছুটা স্বস্তির বার্তা। কারণ মার্কিন মুলুকে কাজ করতে যাওয়া বহু কর্মীরই লক্ষ্য থাকে ভবিষ্যতে সেখানেই পাকাপাকিভাবে বাসিন্দা হয়ে যাওয়ার। এবার কর্মী ভিসায় যাঁরা আমেরিকায় সাত বছর কাটিয়েছেন তাঁদের জন্য সুযোগ থাকবে আগে গ্রিন কার্ড পাওয়ার। ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যালেক্স প্যাডিলা বলেছেন, অভিবাসন প্রক্রিয়াকে আধুনিক করার চিন্তাভাবনা চলছে। কর্মঠ অভিবাসী কর্মীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের হৃদয়হীন আচরণ রুখতে বছরখানেক আগেই তিনি এই প্রস্তাব করেন বলে জানিয়েছেন প্যাডিলা। তাতেই ট্রাম্প বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি। যাঁরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, তাঁরা এবার সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন বেশ কয়েক লক্ষ গ্রিন কার্ডের আবেদন অপেক্ষায় রয়েছে বলে জানানো হয়েছে। যা নিয়ে এবার দ্রুত পদক্ষেপ করবে ওয়াশিংটন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement