shono
Advertisement

Breaking News

কোথায় সেই সামরিক আস্ফালন? ম্যাড়মেড়ে কিমের দেশের কুচকাওয়াজ

কিমের হলটা কী? The post কোথায় সেই সামরিক আস্ফালন? ম্যাড়মেড়ে কিমের দেশের কুচকাওয়াজ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:09 PM Sep 09, 2018Updated: 05:09 PM Sep 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা অন্যরকমই হল উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান৷ অতীতে প্রত্যেকবারই বিশ্বের দরবারে তাঁর সামরিক অস্ত্র ভাণ্ডারের ক্ষমতা প্রদর্শন করেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ দম্ভের সঙ্গে শত্রুপক্ষকে হুঁশিয়ারি দেন চোখের পলকে ধ্বংস করে দেওয়ার৷ সামনে আনেন পিয়ংইয়ংয়ের পকেটে থাকা সমস্ত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রকে৷ তবে এবার, তেমন কিছুই হল না৷ কার্যত একঘেয়ে ভাবেই দেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন কিম৷ প্রকাশ্যে আনলেন না অর্ধেকের বেশি অস্ত্রশস্ত্র৷ তুলে ধরলেন নাগরিক দরদি রূপ৷

Advertisement

[দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ট্রাম্পকে তোপ ওবামার]

প্রত্যেকবারের মতো এবারও সেনার কুচকাওয়াজ দেখতে যান উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ এবার কোনও প্রকারের বক্তৃতা দেননি তিনি৷ প্রত্যেকবার এই কুচকাওয়াজ পরবর্তী বক্তৃতা থেকেই আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায় তাঁকে৷ তবে এবার ব্যতিক্রমী রইলেন তিনি৷ এখানেই শেষ নয়৷ এই অনুষ্ঠানেই উত্তর কোরিয়া সর্বাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করে৷ তবে এবার তেমন কিছুই হয়নি বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর৷ সূত্রের খবর, তাঁদের অস্ত্রাগারের অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনেননি কিম৷ বরং, কুচকাওয়াজের অর্ধেক অংশে তুলে ধরেছেন দেশের জনমোহিনী ছবি৷

[ভারতকে ভরতুকি বন্ধের পথে আমেরিকা, তালিকায় রয়েছে চিনও]

এখন প্রশ্ন উঠছে, কেন এমন ম্যাড়মেড়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন কিম৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এর একমাত্র কারণ হতে পারে নিরস্ত্রীকরণ চুক্তি৷ যা নিয়ে উত্তর কোরিয়াকে যথেষ্ট চাপে রেখেছে আমেরিকা৷ অভিযোগ উঠেছে, সকলের অলক্ষ্যে এখনও পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার৷ এমনকি রাষ্ট্রসংঘ পর্যন্ত পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিয়েছে একাধিক দেশকে৷

The post কোথায় সেই সামরিক আস্ফালন? ম্যাড়মেড়ে কিমের দেশের কুচকাওয়াজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement