হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে চরম জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান (Pakistan)। সে দেশে ২০০ শতাংশ বাড়ল পেট্রলের দাম। এমনিতেই অর্থনীতির বেহাল দশা পাকিস্তানের। তার উপর জ্বালানির দাম বৃদ্ধিতে ইসলামাবাদের পরিস্থিতি আরও ভয়াবহ বলে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগে পাকিস্তানে উচ্চক্ষমতা সম্পন্ন জ্বালানির (হাই-অকটেন ফুয়েল) দাম ছিল প্রতি লিটারে ১০০ পাকিস্তানি রুপি। কিন্তু হরমুজ সংকটে সেই দাম এক লাফে ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেই দাম পৌঁছে গিয়েছে প্রতি লিটারে ৩০০ পাকিস্তানি রুপিতে। সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই তিনি দাম বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন বলে খবর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
