shono
Advertisement
Shehbaz Sharif

'পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা...', সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের

সন্ত্রাসের দেশ পাকিস্তানকে শিক্ষা দিতে হাতে তো বটেই, ভাতে মারার কৌশল নিয়েছে ভারত। পুলওয়ামা জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি।
Published By: Kishore GhoshPosted: 10:59 AM Aug 14, 2026Updated: 01:34 PM Aug 14, 2026

সন্ত্রাসের দেশ পাকিস্তানকে শিক্ষা দিতে হাতে তো বটেই, ভাতে মারার কৌশল নিয়েছে ভারত। পুলওয়ামা জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। ভারতের এই পদক্ষেপে কার্যত দিশাহারা অবস্থা পাকিস্তানের। সিন্ধুর জল পেতে মরিয়া শাহবাজ শরিফ এবার সরাসরি ভারতকে হুমকি দিলেন। ইসলামাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ভুল করেও এমন কাজ করবেন না যাতে করে পাকিস্তানের জলের অধিকার ক্ষুণ্ণ হয়। মনে রাখবেন, পাকিস্তানের 'প্রত্যেক জলের ফোঁটা' আসলে 'লক্ষণ রেখা'। যদিও 'লক্ষণ রেখা' অতিক্রম করায় ভারতের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানাননি শাহবাজ।

Advertisement

শাহবাজের দাবি, পাকিস্তান নাকি বিশ্বশান্তির দূত। এইসঙ্গে তিনি জানান, শান্তির প্রতি এই আগ্রহকে যেন দুর্বলতা হিসেবে দেখা না হয়। সার্বভৌমত্বের ওপর কোনও আঘাত এলে ইসলামাবাদ তার কঠোর জবাব দেবে। তিনি বলেন, "আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি যে, পাকিস্তানের জলের প্রতিটি ফোঁটা অলঙ্ঘনীয় সীমা। ভারতের হুঁশ না ফিরলে সরাসরি জবাব দেওয়া হবে।" এইসঙ্গে ‘সিন্ধু জল চুক্তি একতরফা ও বেআইনিভাবে স্থগিত করার’ অভিযোগে দিল্লিকে ‘শান্তির শত্রু’ হিসেবেও অভিহিত করেন।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা ও জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন। পাক সংবাদমাধ্যম ডন-এর রিপোর্ট অনুযায়ী, মোদিকে নিশানা করে মুসাদিক বলেন, ‘প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন যেন সবকিছু তাঁর হাতেই রয়েছে। তিনি বলেছেন, পাকিস্তানে এক ফোঁটা জল যেতে দেবেন না।’ এর পরই সুর চড়িয়ে পাক মন্ত্রী বলেন, ‘আমাদের প্রাপ্য জলে ভাগ বসাতে আসবে তাদের হাত কেটে দেওয়া হবে।’  

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement