shono
Advertisement
PM Modi

১২ বছরে ৩৪ বার, বিদেশভূমে রাজার রাজা মোদি, এবার পেলেন সেশেলসের সর্বোচ্চ সম্মান!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন সমার্থক হয়ে গিয়েছে। গত ১২ বছর ধরে তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে।
Published By: Anwesha AdhikaryPosted: 03:48 PM Jun 28, 2026Updated: 03:48 PM Jun 28, 2026

আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন রাজার রাজা। একের পর এক দেশ মোদিকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল সেশেলসের নাম। শনিবার পূর্ব আফ্রিকার দেশটিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন' সম্মান। এই সম্মান পেয়ে আপ্লুত মোদি ধন্যবাদ জানিয়েছেন সেশলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনিকে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন সমার্থক হয়ে গিয়েছে। গত ১২ বছর ধরে তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে একের পর এক দেশে সফর করেছেন। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে। তার দু’বছর পর ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান পান তিনি।

রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’ থেকে শুরু করে ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’, গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’-সবই পেয়েছেন মোদি। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হন মোদি। চলতি বছর এই নিয়ে চারটি সম্মান পেলেন তিনি। ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ পেয়েছিলেন। কয়েকদিন আগে তাঁর মুকুটে যোগ হয়েছে ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’। এবার সেশেলসের সর্বোচ্চ সম্মান পেলেন মোদি।

এই সম্মান পেয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন' পেয়ে আমি অভিভূত। সেইসব দেশকে এই সম্মান উৎসর্গ করছি যারা জলবায়ু সমস্যায় ভুগছে।' এই নিয়ে মোট ৩৪টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। জলবায়ু সমস্যা মোকাবিলার ক্ষেত্রে সেশেলসে সম্মানিত হলেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement