shono
Advertisement

মালয়েশিয়ায় সুভাষ-স্মরণ মোদির, দেখা করলেন নেতাজির সহযোদ্ধার সঙ্গে

মালয়েশিয়ায় প্রায় ২৯ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত থাকেন। যা সংখ্যার বিচারে গোটা দুনিয়ায় তৃতীয় বৃহত্তম। আসিয়ান গোষ্ঠীতেও ভারতের গুরুত্বপূর্ণ শরিক মালয়েশিয়া। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসিরও অন্যতম স্তম্ভ আনোয়ার ইব্রাহিমের দেশ।
Published By: Subhodeep MullickPosted: 08:16 PM Feb 08, 2026Updated: 08:16 PM Feb 08, 2026

দু’দিনের মালয়েশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ছিল তাঁর সফরের শেষ দিন। এদিন মালয়েশিয়ায় নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করলেন মোদি। পাশাপাশি, দেখা করলেন আজাদ হিন্দ ফৌজে নেতাজির সহযোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে। এই সাক্ষাৎকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলেও অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) বা আজাদ হিন্দ ফৌজের অন্যতম সদস্য ছিলেন জয়রাজ। রবিবার তাঁর সঙ্গে দেখা করে স্বাধীনতা সংগ্রামে তাঁর নানা অভিজ্ঞতার কথা শোনেন মোদি। জয়রাজের সঙ্গে সাক্ষাতের একটি ছবি শেয়ার করে মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আইএনএ-র প্রবীণ সৈনিক শ্রী জয়রাজ রাজা রাও-এর সঙ্গে দেখা করতে পারা সৌভাগ্যের। তাঁর জীবন অসীম সাহস এবং ত্যাগের প্রতীক। তাঁর জীবনের অভিজ্ঞতা শুনে আমি অনুপ্রাণিত হলাম।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী এদিন আজাদ হিন্দ বাহিনী এবং নেতাজির প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি লেখেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর সকল যোদ্ধাদের কাছে আমরা চির ঋণী। তাঁদের বীরত্ব এবং আত্মত্যাগ ভারত ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

 

প্রসঙ্গত, মালয়েশিয়ায় প্রায় ২৯ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত থাকেন। যা সংখ্যার বিচারে গোটা দুনিয়ায় তৃতীয় বৃহত্তম। আসিয়ান গোষ্ঠীতেও ভারতের গুরুত্বপূর্ণ শরিক মালয়েশিয়া। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসিরও অন্যতম স্তম্ভ আনোয়ার ইব্রাহিমের দেশ। জানা গিয়েছে, মোদি তাঁর সফরে বাণিজ্য, প্রতিরক্ষা এবং দ্বিপাক্ষিক সহযোগীতা আরও মজবুত করার বার্তা দিয়েছেন। একইসঙ্গে সরব হয়েছেন সন্ত্রাসবাদ নিয়েও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement