shono
Advertisement

বিড়াল না মানুষ? অদ্ভুত এই জীবকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে প্রাণীটির ছবি ও ভিডিও। The post বিড়াল না মানুষ? অদ্ভুত এই জীবকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 08:50 PM Oct 18, 2017Updated: 05:58 PM Sep 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিড়াল নাকি মানুষ? ছবিতে যাকে দেখা যাচ্ছে সে আসলে কোন প্রজাতির প্রাণী?

Advertisement

মালয়েশিয়ায় এমনই অদ্ভুত এক প্রাণীর খোঁজ মিলেছে। যার শারীরিক গঠন বিড়ালের মতোই। মার্জারের ন্যায় চারটি পা, একটি লেজ রয়েছে। কিন্তু চামড়ার রং ও মুখ দেখলে মানব শিশুই মনে হতেই পারে। প্রাণীটির ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পশ্চিম মালয়েশিয়ার পানাং এলাকায় নাকি দেখা গিয়েছে এই ‘মার্জার মানব’কে। বিড়ালের মতো নয়, যার শরীরে ও মাথায় মানুষের মতোই কালো রঙের চুল রয়েছে। আবার মানবরূপী মুখের দু’দিক থেকে বেরিয়ে দু’টি ধারাল দাঁত। কিন্তু এমন জীবের যে সত্যিই অস্তিত্ব রয়েছে বা সন্ধান পাওয়া গিয়েছে তা মানতে নারাজ মালয়েশিয়া পুলিশ। তাঁদের দাবি, এ ছবি সত্যি নয়। ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবিটি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের হাতে এমন কোনও প্রাণী ধরা পড়েনি। এমন ছবি না ছড়ানোর আবেদনও জানিয়েছে পুলিশ।

[রণবীরের সঙ্গে কী সম্পর্ক? অবশেষে উত্তর দিলেন মাহিরা]

তবে এমন অভূতপূর্ণ জীব নিয়ে সোশ্যাল সাইটগুলিতে চর্চা অব্যাহত। অনেকে বলছেন, অনলাইনে ঠিক এমনই চেহারার ‘সিলিকন বেবি ওয়্যারউলফ’ পুতুল বিক্রি হয়। হয়তো সে ছবিই ভাইরাল হয়ে গিয়েছে। তবে পানাং এলাকায় যে কোনও এক অদ্ভুত প্রাণীর সন্ধান মিলেছিল, তা স্থানীয়দের অনেকেই স্বীকার করেছেন। এর আগে এ দেশেরই এক গ্রামে মানবরূপী এক ছাগলের জন্ম নিয়ে হুলুস্থূল পড়ে গিয়েছিল। জন্মের কিছুদিনের মধ্যেই মারা গিয়েছিল সেই ছাগল। তার জন্য তৈরি হয়েছিল আস্ত একটি মন্দিরও। সেই মানব ছাগলকে দেখতে মানুষের ঢল নেমেছিল মন্দিরে। এবার নতুন এই বিরল চেহারার মার্জারকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই।

[যোগ ব্যায়ামের নগ্ন ছবি পোস্ট করে কী বার্তা দিচ্ছেন এই মহিলারা?]

The post বিড়াল না মানুষ? অদ্ভুত এই জীবকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার