shono
Advertisement
Vladimir Putin

অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের

অপারেশন সিঁদুর চলাকালীন কার্যত একা হাতে পাকিস্তানের ঘুম ছুটিয়েছিল ‘সুদর্শন’ বা ‘এস-৪০০’। এরই আতঙ্কে ভারত সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে ঢোকার সাহস পায়নি শত্রুর যুদ্ধবিমান। তাই আকাশ প্রতিরক্ষায় এস-৪০০-এর জুরি মেলা ভার। এবার তারই উন্নত সংস্করণ এস-৫০০ ভারতের হাতে তুলে দিতে চাইছে রাশিয়া।
Published By: Subhodeep MullickPosted: 02:37 PM Sep 01, 2026Updated: 02:58 PM Sep 01, 2026

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবার বড়সড় প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে রাশিয়া। দিল্লির হাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-৫৭ তুলে দিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে নয়াদিল্লি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সন্ধানে রয়েছে। এই পরিস্থিতিতেই এমন প্রস্তাব দিল রাশিয়া।

Advertisement

অপারেশন সিঁদুর চলাকালীন কার্যত একা হাতে পাকিস্তানের ঘুম ছুটিয়েছিল ‘সুদর্শন’ বা ‘এস-৪০০’। এরই আতঙ্কে ভারত সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে ঢোকার সাহস পায়নি শত্রুর যুদ্ধবিমান। তাই আকাশ প্রতিরক্ষায় এস-৪০০-এর জুড়ি মেলা ভার। এবার তারই উন্নত সংস্করণ এস-৫০০ ভারতের হাতে তুলে দিতে চাইছে মস্কো। অন্যদিকে, রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর সু-৫৭ যুদ্ধবিমান আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। প্রতিকূল আবহাওয়া ও ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও দিন-রাত সর্বক্ষণ যুদ্ধ করার ক্ষমতা রাখে এই বিমান। সেই সঙ্গেই কম দৃশ্যমানতাতেও সমান কর্মক্ষম পঞ্চম প্রযুক্তির এই বিমান। এমন বিমান ভারতের ভাঁড়ারে এলে যে চিন ও পাকিস্তানের ঘুম ছুটবে তাতে নিশ্চিত বিশেষজ্ঞ মহল।

এদিকে সোমবার কিরঘিস্তানের বিশকেকে ২৬তম এসসিও সম্মেলন (সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন)-এর মাঝেই বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পুতিন। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট বৈঠকটি স্থায়ী হয়। বৈঠক শুরুর আগে দুই ‘বন্ধু’ করমর্দন এবং কোলাকুলি করেন। সেখানেই পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছেন মোদি। তিনি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থের কথা মাথা রেখে উভয় দেশকেই সামনের দিকে এগোতে হবে।” ভারত যে সর্বদা শান্তির পক্ষে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, মোদি জানিয়েছেন, তিনি মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের দেশ থেকে শান্তির বার্তা নিয়ে এসেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement