shono
Advertisement
Vladimir Putin

সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় বৈঠকে রুশ প্রেসিডেন্টকে মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর

মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Published By: Kishore GhoshPosted: 09:25 PM Aug 24, 2026Updated: 09:52 PM Aug 24, 2026

আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মলনে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি এদিন বৈঠকে পরমাণু সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের বাণিজ্যপথ সহজ করতে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোর ইত্যাদি বিষয়ে আলোচনা করেন জয়শংকর-পুতিন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তাও পুতিনের কাছে পৌঁছে দেন ভারেতর বিদেশমন্ত্রী।

Advertisement

দিল্লিতে ব্রিকস সম্মেলন চলবে ১২ এবং ১৩ সেপ্টেম্বর। আগেই জানা গিয়েছিল ওই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পারেন পুতিন। জয়শকংরের মস্কো সফরে সেই সম্ভাবনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি ব্যক্তিগত চিঠি পুতিনের হাতে তুলে দেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক শীর্ষ সম্মেলেনের ফাঁকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে বৈঠক করতে উন্মুখ হয়ে আছেন প্রধানমন্ত্রী মোদি।

জয়শংকর-পুতিন বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে পুতিনের সঙ্গে সাক্ষাতে জয়শংকর বলেন, ‘‘আমাদের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি, সার, পরমাণু এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত কথা বলতে পেরে আমি আনন্দিত।" পাশাপাশি জয়শংকর জানান, প্রধানমন্ত্রী মোদি শাংহাই কো-আপরেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে পার্শ্ববৈঠকে আগ্রহী। মোদির দূত হিসাবে ‘ব্রিক্‌স’ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণ জানান বিদেশমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement