shono
Advertisement

ফের সিরিয়ার সেনা ছাউনিতে রকেট হানা, মৃত ২৬

ত্রুপক্ষ রকেট হামলা চালায় বলে জানানো হয়েছে। The post ফের সিরিয়ার সেনা ছাউনিতে রকেট হানা, মৃত ২৬ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Apr 30, 2018Updated: 07:53 PM Apr 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক সেনা ছাউনিতে হামলা  সিরিয়ায়। দেশের হামা ও আলেপ্পোর বেশ কিছু মিলিটারি বেসে শত্রুপক্ষ হামলা চালিয়েছে বলে দাবি করেছে সেদেশের সংবাদমাধ্যম। খবরে প্রকাশ, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ মিসাইল হামলা হয়। অনুমান করা হচ্ছে, হামলায় ২৬ জন সরকারি যোদ্ধার মৃত্যু হয়েছে।

Advertisement

সেনা সূত্রে জানা গিয়েছে, হামা ও আলেপ্পোর কিছু সেনা ছাউনিতে হামলা চালানো হয়। শত্রুপক্ষ রকেট হামলা চালায় বলে জানানো হয়েছে। বিরোধী পক্ষ জানিয়েছে, হামা শহরের কাছে ব্রিগেড ৪৭ নামে পরিচিত একটি ছাউনিতে হামলা চালানো হয়েছে। এটি ইরানিয়ান সেনাদের নিয়োগ ক্ষেত্র। এরা প্রেসিডেন্ট বাসাকাল আল আসাদের দলের হয়ে কাজ করে।

 রোহিঙ্গাদের অবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা ]

ঘটনার জন্য দায়ী কারা, তা নিয়ে এখনও সংবাদমাধ্যমে কিছু জানানো হয়নি। সরকারি তরফ থেকেও মুখ খোলা হয়নি। কিন্তু, গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, একাধিক মিসাইল হানায় দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা ২৬। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মিসাইল হামলায় আহত হয়েছেন ৬০ জন। সিরিয়া ছাড়াও এই হামলার জন্য রাশিয়া এবং ইরাকও দায়ী করেছে ইজরায়েলকে।

 ফের জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ২৫ ]

এর আগেও ইজরায়েল সিরিয়ার সেনা ছাউনিতে হামলা চালিয়েছে। এমাসের গোড়ার দিকে সিরিয়ার একটি এয়ারবেসে হামলা হয়। সেটি ইরান ব্যাবহার করত। হামলায় ৭ জন ইরানি সেনার মৃত্যু হয়। এরপরই তেহরানের তরফে পালটা আক্রমণেরও হুমকি দেওয়া হয়। ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়, লেবানন সীমান্ত ও ইরাকের সীমান্তে বিস্তার বাড়াতে চায় ইরান। তাই তারা নিজেদের প্রভাব খাটাচ্ছে।

The post ফের সিরিয়ার সেনা ছাউনিতে রকেট হানা, মৃত ২৬ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার