shono
Advertisement

OMG! মাঝ সমুদ্রে টর্নেডো, তার মাঝখান দিয়েই উড়ল বিমান

দেখে নিন দুঃসাহসিক সেই ঘটনার ভিডিও। The post OMG! মাঝ সমুদ্রে টর্নেডো, তার মাঝখান দিয়েই উড়ল বিমান appeared first on Sangbad Pratidin.
Posted: 06:43 PM Sep 03, 2017Updated: 05:55 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রের মাঝখানে তীব্র ঘূর্ণিঝড় বা টর্নেডো। এক নয়, একাধিক। তার মাঝখান দিয়েই যাচ্ছে যাত্রীবাহী বিমান। তীব্র ঝাঁকুনি, যখন তখন টর্নেডোর মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা। শেষপর্যন্ত অবশ্য যাত্রী-সহ সফল অবতরণ বিমানের। না কোনও সিনেমার দৃশ্য কিংবা কোনও কাল্পনিক গল্পও নয়, একবারেই সত্যি এই ঘটনা। ঘটেছে রাশিয়ায়। সম্প্রতি সামনে এসেছে সেই ঘটনার ভিডিও। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরালও হয়ে গিয়েছে সেটি।

Advertisement

[গোপন মার্কিন সেনাঘাঁটিতে পরীক্ষা-নিরীক্ষা চলে ভিনগ্রহের জীব নিয়ে!]

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, গত মঙ্গলবার কৃষ্ণসাগরের উপরে কমপক্ষে ১২টিরও বেশি ঘূর্ণিঝড় বা টর্নেডো তৈরি হয়। দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি বিমানের রুট বদল করা হলেও একটি বিমান সেখানে চলে আসে। দেখা যায় বিমানটি তিনটি টর্নেডোর মাঝখান দিয়ে কোনওরকমে বেরিয়ে যায়। শেষপর্যন্ত সোচি বিমানবন্দরে সুরক্ষিতভাবেই অবতরণ করে। কিন্তু মাঝখান দিয়ে বিমানটি যাওয়ার সময়ই যাত্রীদের অনেকেরই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ছিল। দূর থেকে অনেকেই সেটি দেখতে পান। কেউ কেউ ভিডিও তুলে রাখেন। সেটিরই একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

দেখুন ভিডিও:

Вот это да

Сразу несколько водяных смерчей у берегов Адлера

И самолёт, летящий рядом со смерчем

А кто тоже стал свидетелем этого зрелища???

Наш хэштэг #sochi_vteme

Автор видео: @alvrnc

#сочивтеме #sochi_vteme #сочи #sochi #ilovesochi #ялюблюсочи #городсочи #адлер #сочи2017 #сочиадлер #краснаяполяна #розахутор #лазаревское #юг #краснодарскийкрай #туапсе #кубань #олимпийскийпарк #хоста #горкигород #sochifornia #сочифорния #новости #новостисочи #курорт #геленджик #анапа #отдыхвсочи #черноеморе #смерч

A post shared by Сочи В Теме (@sochi_vteme) on

বিমানেরই একজন যাত্রী তিনটি ঝড়ের ছবিও তোলেন। জানা গিয়েছে, মূল টর্নেডোর মতো বিপজ্জনক না হলেও বিমানটি কোনও একটির সংস্পর্শে এলেও বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারত।

The post OMG! মাঝ সমুদ্রে টর্নেডো, তার মাঝখান দিয়েই উড়ল বিমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার