shono
Advertisement

৯/১১-এর ধাঁচে নাশকতার ছক, পাইলট-সহ ৪ জেএমবি জঙ্গি ধৃত

ফার্স্ট অফিসার হিসেবে ধৃত পাইলট বোয়িং ৭৩৭ বিমান চালাত। The post ৯/১১-এর ধাঁচে নাশকতার ছক, পাইলট-সহ ৪ জেএমবি জঙ্গি ধৃত appeared first on Sangbad Pratidin.
Posted: 07:54 PM Oct 31, 2017Updated: 02:24 PM Oct 31, 2017

সুকুমার সরকার, ঢাকা: আমেরিকার টুইন টাওয়ার হামলার ধাঁচে বাংলাদেশে নাশকতার ছক এঁটেছিল জঙ্গিরা। কিন্তু সময়োচিত হস্তক্ষেপের কারণে ভেস্তে গিয়েছে সে হামলার ছ্ক। বিমান নিয়ে ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফার্স্ট অফিসার সাব্বির এমাম-সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাত হানার পরিকল্পনা ছিল তাদের। সোমবার দিবাগত রাত ২টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুরের দারুস সালামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। সাব্বির বিমানের ফার্স্ট অফিসার হলেও সে সেপ্টেম্বর মাসে দারুস সালাম এলাকায় র‌্যাবের অভিযানের সময় নিহত জঙ্গি আবদুল্লার সহযোগী।

Advertisement

আজ মঙ্গলবার বিকেলে এ কথা জানান র‌্যাবের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি জানান, সাব্বির ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি থেকে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নেয়। পরে সে বিমানের পাইলটের চাকরি নেয়। বিমানের ফার্স্ট অফিসার হিসেবে সাব্বির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালাত। গত ৩০ অক্টোবর তিনি ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করেন। তবে জঙ্গি আবদুল্লার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। নিহত জঙ্গি সারোয়ার জাহানের কাছ থেকে সাব্বির বায়াত গ্রহণ করেন। গুলশনে হোলি আর্টিজানে হামলার আগে ও পরে নাশকতার পরিকল্পনা ছিল তার। এরই অংশ হিসেবে সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাতের পরিকল্পনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ছাড়া বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের একটি দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও তার ছিল।

The post ৯/১১-এর ধাঁচে নাশকতার ছক, পাইলট-সহ ৪ জেএমবি জঙ্গি ধৃত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার