shono
Advertisement

Breaking News

Pakistan

সন্ত্রাসের আগুনে জ্বলছে পাকিস্তান, পুলিশ চেকপোস্টে টিটিপির 'ক্ষেপণাস্ত্র' হামলায় মৃত ৫

এই হামলা এমন সময়ে ঘটল যখন গোটা খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করেছে পাক সেনা। গত তিন দিনে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে ২১ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 04:21 PM Jun 15, 2026Updated: 06:12 PM Jun 15, 2026

অধিকৃত কাশ্মীরে বিদ্রোহের মাঝেই এবার সন্ত্রাসের আগুনে জ্বলে উঠল পাকিস্তানের দক্ষিণ প্রান্ত। পাঞ্জাব সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বড়সড় হামলা চালাল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP)। পুলিশ চেকপোস্টে এই 'ক্ষেপণাস্ত্র' হামলায় ৫ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন। হামলার দায় স্বীকার করে টিটিপি জানিয়েছে, এটা কোনও আত্মঘাতী হামলা নয়, সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

Advertisement

তবে পাকিস্তান পুলিশের তরফে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়ার ডেরা গাজি জেলায় এক পুলিশ চেকপোস্টে এই হামলা চলে। ভিতরে বিস্ফোরক লুকিয়ে কাঠ বোঝাই একটি গাড়ি এসে ধাক্কা মারে চেকপোস্টের দেওয়ালে। যার জেরে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চেকপোস্টের দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় গাড়িটি। এটি আত্মঘাতী হামলা ছিল, না কী দূর থেকে রিমোর্টের মাধ্যমে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে টিটিপি। পাকিস্তানে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের তরফে জানানো হয়েছে, 'আল ফারুক' নামে এক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে তারা।

টিটিপি জানিয়েছে, এটা কোনও আত্মঘাতী হামলা নয়, সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলো এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। হামলাটি ক্ষেপণাস্ত্র দিয়ে নাকি বিস্ফোরক বোঝাই কোনও গাড়ি ব্যবহার করে হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, টিটিপি সাম্প্রতিক সময়ে দক্ষিণ খাইবার পাখতুনখোয়া এবং বাজৌর জেলায় বেশ কয়েকটি একই ধরনের হামলার দায় স্বীকার করেছে। উল্লেখ্য, এই হামলা এমন সময়ে ঘটল যখন গোটা খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করেছে পাক সেনা। গত তিন দিনে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে ২১ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। পাশাপাশি গত একসপ্তাহে মৃত্যু হয়েছে ৪৮ জন টিটিপি জঙ্গির।

একইসঙ্গে আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার কয়েকদিন পরেই এই হামলা চালাল টিটিপি। পাকিস্তান দাবি করেছে যে, এই হামলায় ২৬ জন জঙ্গি নিহত হয়েছে। পাকমন্ত্রী বলেন, এই সুনির্দিষ্ট হামলায় টিটিপি-র প্রশিক্ষণ কেন্দ্র, গোলাবারুদের ডিপো এবং কমান্ডার আলিম খান খুশালি ও আখতার মহম্মদ জানি খেলের গোপন ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement