shono
Advertisement
Viral Dance Video

তোয়ালে-অন্তর্বাসে বিদেশের বাজারে ভারতীয় তরুণীর চটুল নাচ! 'স্রেফ কটা লাইকের জন্য?' ক্ষুব্ধ নেটপাড়া

ভাইরাল ভিডিও দেখে হতভম্ব নেটিজেনরা। ভারতীয়দের সুনাম এতে প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
Published By: Biswadip DeyPosted: 02:51 PM Jun 15, 2026Updated: 08:37 PM Jun 15, 2026

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গা' ছবির একেবারে শুরুতেই 'মেরে খোয়াবো মে জো আয়ে' গানে কাজলের তোয়ালে পরিহিত নাচ তিন দশক পরেও ভাইরাল। এবার বিদেশের বাজারে এক তরুণীকে দেখা গেল স্রেফ অন্তর্বাস ও তোয়ালে পরেই নেচে উঠতে। রাতের বাজারে সমস্ত পথচারীকে স্তম্ভিত করে দেওয়া ওই চটুল নাচ দেখে ক্ষুব্ধ নেটপাড়া। প্রশ্ন উঠছে, স্রেফ লাইক, শেয়ার, কমেন্টের 'লোভে' নিজেকে তো বটেই, ভারতবাসীর সম্মান নিয়ে এভাবে খেলা যায়? যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ভিডিওয় দেখা যাচ্ছে, নাচতে নাচতে একসময় তোয়ালেটাও সরিয়ে নিজেকে জনতার সামনে মেলে ধরছেন ওই তরুণী। হিট গানে তাঁর এই উদ্ভট নাচ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সবচেয়ে বড় কথা আশপাশের কারও দিকে যেন তাঁর ভ্রূক্ষেপই নেই। তিনি নিজের মনে নেচে চলেছেন। ভিডিও দেখে তাই প্রশ্ন তুলছেন অনেকেই, এভাবে ভারতীয়দের সুনাম কেন নষ্ট করছেন ওই তরুণীর মতো কিছু মানুষ।

উল্লেখ্য, এর আগে ভিয়েতনামের এক বিমানবন্দরে দল বেঁধে গরবার নাচ নাচতে দেখা গিয়েছিল একদল ভারতীয় পর্যটককে। সেই সময় বিতর্ক কম হয়নি। কিন্তু নতুন ভিডিওটি যেন তাকেও ছাপিয়ে গেল। ভরা মাঝরাস্তায় কী করে এমন পোশাকে এভাবে নাচা যায়, সেই প্রশ্নই উঠছে। কোনও কোনও নেটিজেন লিখছেন, 'অধিকাংশ সময়ই শিক্ষিত মানুষরা বিদেশের মাটিতে এভাবে ভারতের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেন।' আরেকজন লিখেছেন, 'অত্যন্ত বিরক্তিকর। দয়া করে বিদেশের মাটিতে এভাবে দেশের সম্মানকে লুটিয়ে দেবেন না।' আবার অনেকের মতে, এগুলো সবই ব্যক্তিগত রুচির ব্যাপার। ওই তরুণীর এমন নাচে তাঁর সমালোচনা করা ভালো। কিন্তু এতে ভারতের মহিমা কোনওভাবেই বিপন্ন হয় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement