shono
Advertisement

ভয়াবহ ভূমিকম্পে চিনে নিহত শতাধিক, গৃহহীন লক্ষাধিক

বাড়ছে মৃতের সংখ্যা।
Posted: 01:35 PM Aug 09, 2017Updated: 08:05 AM Aug 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে শতাধিক মানুষের মৃত্যু হল দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে। প্রবল কম্পনে কেঁপে ওঠা সিচুয়ান এলাকায় আহত হয়েছেন কমপক্ষে হাজারেরও বেশি মানুষ। চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এই খবর জানিয়েছে।

Advertisement

[কৃষ্ণাঙ্গ যুবকের প্রেমে ধনকুবের বাবার কোটি টাকার সম্পত্তি ছাড়লেন ইনি]

জানা গিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৫। চিনের দক্ষিণ পশ্চিমের পাবর্ত্য অঞ্চল মঙ্গলবার সন্ধেয় কেঁপে ওঠে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।ইন্টারনেট সহ সমস্ত পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। চিনা সংবাদ সংস্থা শিনহুয়ার দাবি, মৃতদের মধ্যে রয়েছে অনেক পর্যটক। ভূমিকম্পের জেরে সেখানে আটকে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। তবে দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। চিনা প্রশাসন সূত্রে খবর, এই কম্পনের ফলে প্রায় ২০ কিলোমিটার গভীর পর্যন্ত ভূভাগের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় দেড় লক্ষ বাড়ির। হাজার হাজার মানুষ গৃহহীন।

[নরেন্দ্র মোদিকেই প্রবল প্রতিপক্ষ বলে মনে করেন চিনা প্রেসিডেন্ট!]

ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল জিউজাইঘো। উল্লেখ্য, এই এলাকায় প্রায় ৮০ হাজার মানুষের বসবাস। ইতিমধ্যেই ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল। কাজ করছে প্রায় ৬০০ জন দমকল আধিকারিক। নেমেছে সেনা। রেড ক্রস সোসাইটির সদস্যরাও উদ্ধারকাজে সাহায্য করছেন।

[‘আমেরিকাকে চরম শিক্ষা দেব’, হুমকি যুদ্ধবাজ কিমের]

ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত সিচুয়ানে এর আগে ২০০৮ ও ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়। ২০০৮ সালের রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ প্রাণ হারান। আর ২০১১ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার