shono
Advertisement

আসাদকে নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আমেরিকা

সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The post আসাদকে নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আমেরিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:39 PM Apr 10, 2018Updated: 08:09 AM Jan 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ায় সেনা পাঠাতে পারে আমেরিকা। এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাশার-আল-আসাদের বিরুদ্ধে ‘মিলিটারি অ্যাকশন’ নিয়ে আগামী ৪৮ ঘন্টায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদমাধ্যমের সামনে এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সদ্য বিদ্রোহীদের দখলে থাকা পূর্ব ঘাউটায় বিষাক্ত সারিন  গ্যাস হামলা চালায় আসাদ বাহিনী। ওই হামলায় শিশু ও মহিলা-সহ মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের।

Advertisement

[ফের কাশ্মীর সীমান্তে বোমাবর্ষণ পাকিস্তানের, শহিদ ২ জওয়ান]

আসাদ বাহিনীর রাসায়নিক হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা-সহ গোটা আন্তর্জাতিক মহল। ‘পশু’ আসাদকে ফল ভোগ করতে হবে, এমনটাই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি আসাদ সরকারকে সমর্থন করার অভিযোগে রাশিয়া ও ইরানকেও এক হাত নেন মার্কিন প্রসিডেন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই হত্যালীলা চলতে দেওয়া হবে না। আসাদকে সমর্থন না থামালে ফল ভোগ করতে হবে রাশিয়া ও ইরানকেও।” তবে আস্ফালন করলেও সিরিয়ায় মার্কিন ফৌজ সরাসরি যুদ্ধে জড়াবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েকদিন আগেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার কথা বলেন ট্রাম্প। এছাড়াও ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মার্কিন সেনা। তাই আরও চাপ বাড়িয়ে সিরিয়াতে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন ফৌজ নামবে না বলেই মনে করা হচ্ছে।

যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে আসাদ সরকার, উদ্ধারকার্য বাহিনী ‘হোয়াইট হেলমেট’ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাদের দাবি, সেনা হেলিকপ্টার থেকে ব্যারেল বোমায় টক্সিক নার্ভ এজেন্ট ‘সারিন’ পুরে আকাশ থেকে মাটিতে ফেলা হয়। বোমাটি বিদ্রোহীদের গোপন ঘাঁটিতে ফেলা মাত্রই বিষাক্ত গ্যাসের ছোবলে মুহূর্তে কয়েক হাজার মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। দামাস্কাস গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ৭০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসির কাছে।

[চিনা ইঞ্জিনিয়ারদের হাতে বেধড়ক মার খেলেন পাক পুলিশকর্মীরা, ভাইরাল ভিডিও ]

গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় প্রবল লড়াই চলছে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী ও মার্কিন মদতপুষ্ট বিদ্রোহীদের মধ্যে। তবে সিরীয় সেনার হাতে প্রবল মার খেয়ে কোণঠাসা বিদ্রোহীরা। দামাস্কাসের আশপাশের কয়েকটি এলাকা ছাড়া সবটাই হাতছাড়া হয়েছে বিদ্রোহীদের। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্রোহী গড় হল পূর্ব ঘাউটার দৌমা। তাই ওই শহর দখল করেত মরিয়া রুশ ও আসাদ বাহিনী। অভিযোগ কয়েকদিন আগেই ওই এলাকায় সারিন গ্যাসের হামলা চালায় সরকারি বাহিনী। ফলে দমবন্ধ হয়ে ভয়ানকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে অনেকেই। আহত হয় কয়েক হাজার নিরীহ মানুষ। তবে হামলার কথা অস্বীকার করেছে আসাদ সরকার। সরকারি সংবাদমধ্যম সানা-র দাবি, সরকারকে বদমান করতে মিথ্যে অপবাদ দিচ্ছে বিদ্রোহীরা।

উল্লেখ্য, সংঘর্ষ থামাতে কয়েকদিন আগেই ‘আর্মি অফ ইসলাম’ নামের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসে রাশিয়া। বিদ্রোহীদের শর্ত ছিল সরকারি বাহিনী দৌমা দখল করলেও মিলিশিয়াদের এলাকায় থাকতে দিতে হবে। এই শর্তে সাফ না করে দেয় রাশিয়া। ফলে ফের শুরু হয় সংঘর্ষ। সব মিলিয়ে সিরিয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ক্রমশই সংঘাতের পথে এগিয়ে যাচ্ছে রাশিয়া ও আমেরিকা।

[রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাঙ্ক কিনতে চায় পাকিস্তান]

The post আসাদকে নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আমেরিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার