shono
Advertisement
Iran

মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, ইরানে রাতভর গোলাবর্ষণ আমেরিকার! পালটা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের

এদিকে এই হামলার পরই ইরানের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে, হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে তেহরান। তারা জানিয়েছে, এখন থেকে সেখানে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ-সহ সব ধরনের নৌ-চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের হুঁশিয়ারি, এই জলপথ দিয়ে কোনও জাহাজ পারাপারের চেষ্টা করলেই সেটিকে গুঁড়িয়ে দেওয়া হবে।
Published By: Subhodeep MullickPosted: 08:59 AM Jun 11, 2026Updated: 09:32 AM Jun 11, 2026

শান্তিচুক্তি বিশবাঁও জলে। নতুন করে শুরু হওয়া যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। বুধবার রাতভর ইরানে গোলাবর্ষণ করেছে আমেরিকা। পালটা জবাব দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ইরানের একটি সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Advertisement

বুধবার রাতভার সিরিক, মিনাব-সহ ইরানের একাধিক শহরে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র। মুহুর্মুহু বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সূত্রের খবর, তড়িঘড়ি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরানি সেনা। যদিও এই হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি। ইরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলার পালটা জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার একাধিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ইরানের ইসলামিক রিভ্যালুশিনারী গার্ডের দাবি, বৃহস্পতিবার সকালে প্রত্যাঘাত করে তেহরান। কুয়েত, বাহরিন-সহ একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। এই হামলায় একটি মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।

এদিকে এই হামলার পরই ইরানের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে, হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে তেহরান। তারা জানিয়েছে, এখন থেকে সেখানে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ-সহ সব ধরনের নৌ-চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের হুঁশিয়ারি, এই জলপথ দিয়ে কোনও জাহাজ পারাপারের চেষ্টা করলেই সেটিকে গুঁড়িয়ে দেওয়া হবে। এর কিছুক্ষণ পরই ইরানের এক সংবাদমাধ্যম দাবি করে, হরমুজে বিধি লঙ্ঘনকারী দুই জাহাজে আক্রমণ করেছে ইরানি সেনা। যদিও ইরানের এই দাবি খারিজ করে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement