shono
Advertisement
Berlin

নগ্ন শরীরে পুরুষ-মহিলা একযোগে শামিল সাইকেল র‍্যালিতে, কোন উদ্দেশ্যে এমন উদ্যোগ?

পূর্ব বার্লিনের মাউয়ারপার্কে বার্লিন প্রাচীরের কাছ থেকে শুরু হয় এই সাইকেল র‍্যালি। সেখান থেকে রাোখস্ট্যাগ ভবন হয়ে শোনফেল্ড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা যাত্রা করেন সাইকেল সওয়ারিরা।
Published By: Amit Kumar DasPosted: 06:47 PM Aug 11, 2026Updated: 08:27 PM Aug 11, 2026

শরীরে সুতোটুকু নেই। নগ্ন শরীরে সাইকেলের প্যাডেল ঘোরাচ্ছেন শতাধিক নারী-পুরুষ। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উজ্জ্বল রোদ গায়ে মেখে সাইকেলে সওয়ার হল জার্মানির রাজধানী বার্লিন। বার্তা একটাই, 'নগ্নতার সংস্কৃতি গ্রহণ করুক আধুনিক বিশ্ব। ভেদাভেদ, বৈষম্য দূরে সরিয়ে নগ্নতায় সকলেই সমান।'

Advertisement

জানা গিয়েছে, পূর্ব বার্লিনের মাউয়ারপার্কে বার্লিন প্রাচীরের কাছ থেকে শুরু হয় এই সাইকেল র‍্যালি। সেখান থেকে রাোখস্ট্যাগ ভবন হয়ে শোনফেল্ড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা যাত্রা করেন সাইকেল সওয়ারিরা। 'ওয়ার্ল্ড ন্যুড সাইকেল র‍্যালি' (WNBR Barlin 2026) নামের এই কর্মসূচির আয়োজক থেকে অংশগ্রহণকারী সকলেই ছিলেন সম্পূর্ণ বা আংশিক নগ্ন। আয়োজকদের তরফে জানানো হয়েছিল, এই কর্মসূচিতে যে কেউ যোগ দিতে পারেন। স্বাচ্ছন্দ্য ও সুবিধা অনুযায়ী তাঁরা পোশাক পরতে পারেন, এমনকি চাইলে পোশাক ছাড়াও আসতে পারেন।

এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল প্রতিটি মানুষের শারীরিক বৈচিত্রের গ্রহণযোগ্যতা বাড়ানো। অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট শারীরিক গড়ন বা সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া নয়।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল প্রতিটি মানুষের শারীরিক বৈচিত্রের গ্রহণযোগ্যতা বাড়ানো। অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট শারীরিক গড়ন বা সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া নয়। বরং সহনশীলতা, আত্ম-স্বীকৃতি, প্রকৃতির কাছাকাছি থাকা ও বৈচিত্রকে সমর্থন করার মতো বিষয়গুলিকে উৎসাহিত করা। এক আয়োজন বলেন, প্রকৃতিবাদের মূল অর্থ হল কোনও ভনিতা ছাড়াই মানুষের সঙ্গে মানুষের মিলন। মানুষকে একে অপরের সামাজিক মর্যাদা, অবস্থানের নিরিখে না দেখে নগ্নতা সকলকে সমান হিসেবে দেখতে সাহায্য করে। আর সেটাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, নগ্নতার এই উৎসব শুধু বার্লিন নয়, বিশ্বের নানা প্রান্তে উদযাপন করা হয়। আসলে নগ্নতা মানেই অশ্লীলতা, সবক্ষেত্রে তা সত্যি নয়। যতক্ষণ না বিষয়টা ‘ভালগার’ হচ্ছে, নগ্নতাও হতে পারে নান্দনিকতার এক অন্যতর প্রকাশ। মনে করা হয়, প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা, পোশাকের ‘কবল’ থেকে মুক্তি পাওয়ায় একদম ফুরফুরে থাকা, এগুলো নগ্নতার অন্তর্নিহিত দর্শন। আর এর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক থাকে না যৌনতার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement