আজ আপনার রাশিচক্রে পঞ্চমে চন্দ্রের গোচরের ফলে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের নতুন মূল্যায়ন হতে পারে। অংশীদারি ব্যবসায় আজ লাভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে আজ নতুন মোড় আসতে পারে। তবে অতিরিক্ত খরচের প্রবণতা আজ নিয়ন্ত্রণ করতে হবে। সন্ধ্যার দিকে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন।
Advertisement
- কোনও মন্দিরে হলুদ রঙের ফল দান করুন।
- কপালে চন্দনের তিলক ধারণ করুন।
- আজ ভুলেও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন।
