shono
Advertisement
Ajker Karkat Rashifal

১৪ আগস্ট ২০২৬: কর্কট রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:03 AM Aug 14, 2026Updated: 11:25 AM Aug 14, 2026

আজ কর্কট রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকতে হবে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি করতে পারে। গ্রহের প্রভাবে কোনও বিশ্বস্ত ব্যক্তি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। অতিরিক্ত অর্থব্যয়ের কারণে সঞ্চয়ে টান পড়বে। দূর ভ্রমণের পরিকল্পনা আজকের জন্য স্থগিত রাখাই শ্রেয়। চোট-আঘাত লাগার সামান্য আশঙ্কা রয়েছে, তাই চলাফেরায় সাবধানে থাকুন। দাম্পত্য জীবনে পারস্পরিক মতবিরোধ দেখা দিতে পারে। সন্ধ্যায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বড়দের পরামর্শ নিন।

Advertisement

  • সকালে শিবলিঙ্গে কাঁচা দুধ ও গঙ্গাজল ঢালুন।
  • কালো ও গাঢ় ধূসর পোশাক পরিধান এড়িয়ে চলুন।
  • অহেতুক সন্দেহ করার মানসিকতা ত্যাগ করুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement