shono
Advertisement
Ajker Rashifal

২৯ জুলাই ২০২৬: কুম্ভ রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Jul 29, 2026Updated: 11:21 AM Jul 29, 2026

কঠোর পরিশ্রমেও আজ সঠিক সাফল্য না পেতে পারেন। ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। ব্যবসায় শুভ যোগ রয়েছে। নতুন মূলধন নিয়োগের চিন্তাভাবনা করতে পারেন। পারিবারিক দায়িত্ব কিছুটা বৃদ্ধি পেতে পারে। সন্তানদের পড়াশোনার উন্নতিতে মন খুশি থাকবে। কোনও পুরোনো ব্যাধি ফের দেখা দিতে পারে। চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুদের সঙ্গ মানসিক ক্লান্তি দূর করবে।

Advertisement

  • সকালে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন।
  • আজ গোলাপি রঙের জামাকাপড় পরা থেকে দূরে থাকুন।
  • অপরিচিত ব্যক্তির ওপর অন্ধবিশ্বাস রাখবেন না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement