shono
Advertisement
ajker mithun Rashifal

২০ আগস্ট ২০২৬: মিথুন রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:02 AM Aug 20, 2026Updated: 06:52 PM Aug 19, 2026

মানসিক চঞ্চলতার কারণে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা সক্রিয় থাকবে, তাই নিজের কাজ ও পরিকল্পনা গোপন রাখা শ্রেয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে দেনাপাওনা মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বিদ্যার্থীদের শুভ সময়, লেখাপড়ায় মন বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে। প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন।

Advertisement

  • শুভ রং: সবুজ
  • শুভ সংখ্যা: ৫
  • প্রতিকার: গণেশ চালিশা পাঠ করা অত্যন্ত শুভ।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement