আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: আজকে জমি বাড়িতে বিনিয়োগের জন্য ভালো দিন। নিজের আবেগ নিয়ন্ত্রণ রাখুন। প্রেমের দিক থেকে দিনটি দারুণ যাবে। চাকরিজীবীদেরও জন্যও দিনটি ভালো যাবে।
বৃষ রাশি: আজকে অনেক অর্থ খরচ হতে পারে। আপনার ভালো ব্যবহার পারিবারিক সম্পর্কে উন্নতি ঘটাবে। প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা এড়িয়ে যান। আজকে অযথা বিতর্কে জড়াবেন না। এতে সময় নষ্ট হবে।
মিথুন রাশি: ভ্রমণ আনন্দদায়ক হবে। আত্মীয়দের সঙ্গে দারুণ সময় কাটবে। আপনার প্রেমিকার খারাপ শব্দ মেজাজ বিগড়ে দিতে পারে। স্বাস্থ্য ভালোই থাকবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে।
কর্কট রাশি: আপনার কোনও নিকট আত্মীয় ব্যবসায়ে সাহায্য করবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দারুণ দিন। নিজের জন্য সময় বার করুন।
সিংহ রাশি: আমোদপ্রমোদ ও মজার দিন। অর্থ সঞ্চয়ে জোর দিন। আপনার ঘনিষ্ঠরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে।
কন্যা রাশি: মানসিক উত্তেজনা ও চাপ এড়িয়ে চলুন। অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। নতুন কোনও কাজ শুরুর আগে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। সঙ্গীর অলসতা আপনার অনেক কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
তুলা রাশি: আজকে ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারেন। প্রেমিকার সঙ্গে দারুণ দিন কাটবে। নতুন কোনও প্রকল্পে হাত দেওয়ার আগে দুইবার ভাবুন।
বৃশ্চিক রাশি: আজ আপনি সারাদিন হালকা মেজাজে থাকবে। আপনার পরিচিতদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস পাবেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে।
ধনু রাশি: আপনার ভদ্র ব্যবহার প্রশংসা পাবে। অর্থ সঞ্চয়ে নজর দিন। প্রেমের জীবনে বিতর্ক হতে পারে। পরিবারের সঙ্গে আলোচনার সময় কথা বার্তায় সংযত হোন। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন।
মকর রাশি: অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কাজের চাপে পরিবারকে সময় দিতে না পারায় মন খারাপ হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।
কুম্ভ রাশি: স্বাস্থ্য ভালোই থাকবে। এই রাশির ব্যবসায়ী জাতক-জাতিকারা দিন শেষ কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারে।
মীন রাশি: বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। ডাক যোগে একটি জরুরি বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে।
