shono
Advertisement
Ajker Rashifal

৩ এপ্রিল রাশিফল: অন্যের কথায় চললেই বিপদ, আজ বিনিয়োগে ঝুঁকি কাদের?

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।
Published By: Buddhadeb HalderPosted: 07:00 AM Apr 03, 2026Updated: 12:14 PM Apr 03, 2026

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

মেষ রাশি: নিজের ইচ্ছেমতো চললেই বিপদ। পরিবারের পরামর্শ মেনে চলুন। বিশেষ করে স্ত্রীর কথামতো চলুন। নীরবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ভেবেচিন্তে পা ফেলুন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।

মিথুন রাশি: অন্যের আবেগকে সম্মান দিন। মন যা চায়, তাই করুন। জোর করে অন্যকে খুশি করতে কিছু করবেন না। তাতে আপনার ভালো কিছু হবে না।

কর্কট রাশি: আজ কোনও প্রিয় মানুষের সঙ্গে অনেকদিন পর দেখা হতে পারে। অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও বিনিয়োগ করতে যাবেন না। লক্ষ্যস্থির রেখে এগিয়ে চলুন।  

সিংহ রাশি: সাফল্য একদিন না একদিন আসবেই। চেষ্টা করে যান। পরিস্থিতি খেয়াল রেখে সাবধানে পা ফেলে এগিয়ে চলুন। জয়ী আপনি হবেন। কারও কথায় কান দিতে যাবেন না।

কন্যা রাশি: কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে থামুন। হঠাৎ করে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। তাতে আপনারই ক্ষতি হতে পারে। ছোট ছোট লক্ষ্যস্থির করে এগিয়ে চলুন।

তুলা রাশি: কী পেলেন না, তা ভেবে হা-হুতাশ করবেন না। মুহূর্তে বাঁচুন। শুধু নিজের কাজ করে যান। নইলে বিপদে পড়তে পারেন। কোথাও বিনিয়োগ করার আগে সাবধান হোন। 

বৃশ্চিক রাশি: ঝুঁকি নিয়ে কোনও কাজ করতে যাবেন না। তাতে সুনাম বৃদ্ধি তো দূর অস্ত বরং দুর্নাম হবে। অযথা কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। 

ধনু রাশি: পরিবারে অশান্তি বাড়তে পারে। কারও কথায় পরিচালিত হবেন না। সাবধানে পা ফেলুন। জোর করে কিছু করতে যাবেন না। 

মকর রাশি: লটারি থেকে হঠাৎ অর্থাগম হতে পারে। তবে বিনিয়োগ করতে যাবেন না। সম্পত্তি কেনাবেচার সুযোগ মিলবে আজ। 

কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে দিন খারাপ যাবে। সহকর্মীরা আপনার পিছনে লাগবে। মেজাজ হারাবেন না। নিজের কাজ করে যান। নিজের প্রতি বিশ্বাস রাখুন। 

মীন রাশি: আজ আপনি যে কাজে হাত দেবেন, তাতেই সফল হবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ভিড় এড়িয়ে চলুন। পকেটমারির কবলে পড়তে পারেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement