গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি: আজকে কিছু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। ভালো ফল পেতে কঠোর পরিশ্রম করুন। সংকটের মুহূর্তে আত্মীয়দের থেকে সাহায্য পাবেন। আজকে বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভালো। প্রেমিকার সঙ্গে সাবধানে কথা বলুন। আপনার কোনও কথায় তিনি আহত হতে পারেন। আজ, আপনার শৈল্পিক ও সৃজনশীল ক্ষমতা প্রশংসা কুড়াবে। স্বাস্থ্যে নজর রাখুন।
বৃষ রাশি: দীর্ঘ যাত্রা এড়িয়ে চলুন। এই রাশির শিক্ষার্থী জাতক-জাতিকারা পড়াশোনার জন্য বিদেশে যেতে গিয়ে আর্থিক সমস্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে অপ্রত্যাশিত মোড় আসবে। স্ত্রীর সঙ্গে দারুণ দিন কাটবে।
মিথুন রাশি: কর্মক্ষেত্র ও বাড়িতে কাজের চাপ থাকবে। তার জেরে সারাদিন মেজাজ খারাপ থাকবে। তবে কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে। কিছু মূল্যবান জিনিস কেনায় আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। ব্যবসার আলোচনা ফলপ্রসূ হবে।
কর্কট রাশি: আজকে আপনার ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। আপনার ঘনিষ্ঠ মানুষরা সমস্যা তৈরি করতে পারে। ব্যবসার ক্ষেত্রে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন।
সিংহ রাশি: আজকে স্বাস্থ্য ভালোই থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হতে পারে। যা আপনার আর্থিক সমস্যা দূর করবে। আজকে দিনটি আপনার অনুকূলেই থাকবে। আপনার স্ত্রী তাঁর বন্ধুর সঙ্গে ব্যস্ত থাকবে, যা আপনাকে হতাশ করতে পারে।
কন্যা রাশি: অর্থ-সংক্রান্ত বিষয় আপনাকে চাপে রাখবে। প্রেমিকার খামখেয়ালি মনোভাব সম্পর্কে প্রভাব ফেলবে। অফিস থেক বাড়ি ফেরার পর পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন। স্ত্রীর চাহিদা আপনাকে চাপে রাখবে।
তুলা রাশি: রুক্ষ মেজাজ আপনাকে বিপদে ফেলতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। বন্ধু বা আত্মীয়দের সঙ্গে দারুণ দিন কাটবে। পেশাক্ষেত্রে দিনটি মোটমুটি যাবে। স্বাস্থ্যের উপর নজর রাখুন।
বৃশ্চিক রাশি: ফাঁকা সময় পেলে সম্পূর্ণ বিশ্রাম নিন। অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। তবেই সঞ্চিত অর্থ কাজে লাগাতে পারবেন। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। এই রাশির শিক্ষার্থী জাতক-জাতিকারা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।
ধনু রাশি: দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন। অসুস্থ হয়ে পড়তে পারেন। বাড়িতে আসা কোনও চিঠি পরিবারে খুশির খবর নিয়ে আসবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। কর্মক্ষেত্রেটি দারুণ কাটবে।
মকর রাশি: একাধিক উৎস থেকে অর্থলাভ হতে পারে। বাচ্চাদের উপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। দূরে কোথাও ঘুরতে গেলে নিজের মালপত্রের অতিরিক্ত দায়িত্ব নিন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে।
কুম্ভ রাশি: যারা দীর্ঘ দিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা আজ, সেই সংকট থেকে মুক্তি পাবেন। আজকের দিনে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনও প্রতিযোগীতায় জয় পাবেন।
মীন রাশি: আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মত কাজ করবে। এই রাশির ব্যবসায়ী জাতক-জাতিকারা আজকে ভাল অর্থ উপার্জন করবেন। কর্মক্ষেত্রে আপনার কোনও পুরনো কাজের প্রশংসা করা হতে পারে। পদোন্নতি হতে পারে।
