বিশেষ চন্দ্রগ্রহণ ও অশুভ ভদ্রকাল একসঙ্গে সমাপতিত হচ্ছে আজ। ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে সরাসরি তার প্রভাব পড়বে। জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: আত্মবিশ্বাসকে পাথেয় করে এগিয়ে চলুন। নীরবতাই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করবে। নানা অশান্তি দানা বাঁধতে পারে। তবে কারও সঙ্গে তর্ক বিবাদে জড়াবেন না।
বৃষ রাশি: নিজের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। সত্য়ের পথ থেকে বিচলিত হবেন না। তাতে নিজের ক্ষতি হতে পারে। আপনার কাছের লোকজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তাঁদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন।
মিথুন রাশি: প্রত্যেক প্রশ্নের যে প্রত্যুত্তর দিতে হবে, তা নয়। তাই ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। আয় বাড়তে পারে।
কর্কট রাশি: গৃহে আনন্দের পরিবেশ থাকবে। ব্যয় হতে পারে। এদিন ভুলেও কোথাও বিনিয়োগ করবেন না। তাতে সমস্যা হতে পারে।
সিংহ রাশি: ক্ষুদ্র স্বার্থের পিছনে দৌড়বেন না। সকলকে সম্মান করুন। অনেকদিন যোগাযোগ নেই এমন কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কন্যা রাশি: কোথাও বেড়াতে যাওয়ার সুযোগও পেতে পারেন। এই সুযোগ হাতছাড়া করবেন না। বরং পরিবারের লোকজনের সঙ্গে কোথাও ঘুরে আসুন। ভালো সময় কাটান।
তুলা রাশি: বিশ্বস্ত মানুষের কাছ থেকে দুঃখ পেতে পারেন। তাই কাউকে বিশ্বাস করে কোনও গোপন তথ্য জানাবেন না। এদিন একটু বুঝেশুনে এগোন। নইলে ক্ষতি হতে পারে।
বৃশ্চিক রাশি: আজকের দিনটা আপনারই। বহু পুরনো কোনও স্বপ্নপূরণ হতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম হবে। কারও থেকে কিছু উপহার পেতে পারেন।
ধনু রাশি: দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই বুঝে শুনে পা ফেলুন। কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিন। নইলে বড় কোনও শারীরিক সমস্যা হতে পারে।
মকর রাশি: বিশেষ কোনও পানীয় নেশা বাড়িয়ে দেবে আজ। খুব কাছের কারও সহযোগিতায় সমস্যা থেকে রেহাই পাবেন। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন। বিনিয়োগও শুভ।
কুম্ভ রাশি: কাছেপিঠে কোথাও বেড়াতে যাওয়ার আচমকা পরিকল্পনা হতে পারে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে।
মীন রাশি: অবাঞ্ছিত কোনও কারণে আপনার পরিকল্পনা বানচাল হতে পারে। কঠিন পরিস্থিতিতে শক্ত হাতে সামলান। ভেঙে পড়বেন না। কারও সঙ্গে অশান্তিতে জড়াবেন না।
