shono
Advertisement
Ajker rashifal

২৫ ফেব্রুয়ারি রাশিফল: মানসিক চাপ বাড়বে বৃষের, সতর্ক না হলেই বিপদে পড়বে এই রাশি

জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 12:15 PM Feb 25, 2026Updated: 09:25 PM Feb 25, 2026

প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: অর্থ প্রাপ্তি ঘটবে। সঞ্চয়ের দিকে মন দিন।  যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পর নিন। সন্তানের জন্য অযথা চিন্তা করবেন না। 

বৃষ রাশি: বদ চিন্তা থেকে দূরে থাকুন। মানসিক অস্থিরতা দেখা দেবে। নিজের ভুল স্বীকার করে নিন। অর্থ অপচয়ের সম্ভাবনা। মা-বাবার শরীরের প্রতি যত্ন নিন। 

মিথুন রাশি: ব্যবসায় নতুন সুযোগ আসবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে ঘাত-প্রতিঘাত বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে সাবধান হোন।

কর্কট রাশি: বিনিয়োগের জন্য দিনটি শুভ নয়। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। আজকের দিনে জল-ভ্রমণ এড়িয়ে চলুন।

সিংহ রাশি: নিজের দায়িত্ব থেকে সরবেন না। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। স্ত্রীর পরামর্শ মেনে চলুন। 

কন্যা রাশি: উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। 

তুলা রাশি: গুরুজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। 

বৃশ্চিক রাশি: জীবনের পথে আসা বাধা কেটে যাবে। সকল মনস্কামনা আজ পূর্ণ হবে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। চোখ ও কানের সমস্যায় ভোগার সম্ভাবনা।

ধনু রাশি: পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সন্তানের জন্য গর্ব বোধ করবেন। দিনের শেষে মানসিক চাপ কমবে।

মকর রাশি: মিথ্যার আশ্রয় নেবেন না। বন্ধুদের কাছে আর্থিক সাহয্য পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। চোট লাগা পুরনো ব্যথা চাগাড় দিয়ে উঠতে পারে। 

কুম্ভ রাশি: ধর্মে আগ্রহ বাড়বে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চিকিৎসায় খরচের সম্ভাবনা। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকবেন। 

মীন রাশি: স্বর্ণ ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। স্ত্রীর সঙ্গে মতানৈক্য তৈরি হবে। দিনের শেষ ভাগে মানসিক অস্থিরতা বাড়তে পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement