আজ কর্মক্ষেত্রে কাজের চাপ সামান্য বাড়তে পারে। উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। রাশির অধিপতি রবির প্রভাবে সমাজে আপনার মান-যশ বৃদ্ধি পাবে। তবে জেদি মনোভাবের কারণে সংসারে সামান্য অশান্তি হতে পারে। দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা আজ সফল হবে। নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে। আজ লটারি বা ফাটকা ব্যবসা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।
Advertisement
- সকালে সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য প্রদান করুন।
- কোনও অভাবী মানুষকে গম দান করুন।
- ঘরের বড়দের আশীর্বাদ নিয়ে কাজে বেরোন।
