shono
Advertisement
Ajker Libra Rashifal

২৫ এপ্রিল ২০২৬: তুলা রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:06 AM Apr 25, 2026Updated: 12:13 PM Apr 25, 2026

আজ তুলা রাশির জাতকদের জন্য সৌভাগ্যের দিন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। অংশীদারি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন কোনও পরিকল্পনা করতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে ব্যস্ততা বাড়বে। দূর সম্পর্কের আত্মীয়র থেকে ভালো খবর পেতে পারেন। চোখের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। আধ্যাত্মিক চর্চায় সময় কাটলে মানসিক শান্তি বজায় থাকবে আজ।

Advertisement

  • বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
  • শ্বেত চন্দন তিলক কপালে লাগান।
  • সহকর্মীদের সঙ্গে গোপন আলোচনা করবেন না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement